আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

১৩ কূটনীতিককে তলবের বিষয়ে প্রশ্ন, উত্তর দেয়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর

১৩ কূটনীতিককে তলবের বিষয়ে প্রশ্ন, উত্তর দেয়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ঢাকায় ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ১৩ রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছে। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র ভেদান্ত প্যাটেল এই প্রশ্নের সরাসরি জবাব দেননি।

সেখানে এক সাংবাদিক বলেন, সম্প্রতি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৩ রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত ২০ জুলাই জাতিসংঘের আবাসিক সমন্বয়ককেও ডাকা হয়। যেখানে যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে, সেখানে সরকার ঠিক উল্টোটা করছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?

জবাবে ভেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা আগেও বলেছি, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থনও দেয় না। বাংলাদেশে স্বাধীন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমাদের সমর্থন রয়েছে। আমরা সব সময়ই বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়েছি। এটা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণমূলক অগ্রাধিকার। বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ অনেক সরকারি কর্মকর্তাই বলেছেন এটি তাদের লক্ষ্য।

এর আগে গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলা করে নৌকার ব্যজধারীরা। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন তিনি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নিন্দা প্রকাশ করে বিবৃতি দেয় ঢাকায় অবস্থিত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস, ১৩ জন রাষ্ট্রদূত ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

হিরো আলমের ওপর ওই হামলার ঘটনায় টুইট করায় জাতিসংঘের প্রতিনিধিকে তলব করা হয়েছিল। ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে সরকার। এরপর ১৩ জন রাষ্ট্রদূতকেও তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ১৩ দেশের মিশনপ্রধানের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে পশ্চিমা ১৩ কূটনীতিকের আচরণে অসন্তুষ্ট বাংলাদেশ। তাদের মূল্যায়নে বাস্তবতা প্রতিফলিত হয়নি, তাদের ডেকে সতর্ক করা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত