আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

জিপিএ-৫ ও পাসের হারে এবারও এগিয়ে মেয়েরা

জিপিএ-৫ ও পাসের হারে এবারও এগিয়ে মেয়েরা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। এ বছরের ফলেও ছাত্রদের চেয়ে ভালো করেছে ছাত্রীরা।পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই এগিয়ে মেয়েরা।

শুক্রবার বেলা ১১টা শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলের বিস্তারিত তুলে ধরেন।

প্রাপ্ত ফল অনুযায়ী, এবারের এসএসসি-সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন ২০ লাখের বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে ১০ লাখ ৯ হাজার ৮০৩ জন ও মেয়ে ১০ লাখ ৩১ হাজার ৬৪৭ জন। পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন।

তাদের মধ্যে মেয়ে ৮ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন ও ছেলে ৭ লাখ ৯৬ হাজার ৪০৪ জন ।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৮৭ শতাংশ ও মেয়েদের পাসের হার ৮১ দশমিক ৮৮ শতাংশ।

চলতি বছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। তাদের মধ্যে মেয়ে ৯৮ হাজার ৬১৪ জন ও ছেলে ছেলে ৮৪ হাজার ৯৬৪ জন ।

গত বছরও জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে ছিল মেয়ে শিক্ষার্থীরা।

শেয়ার করুন

পাঠকের মতামত