আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন: মাশরাফি

আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন: মাশরাফি

নড়াইল-২ আসনের নৌকার প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা বলেছেন, আমি পারবো, আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি আপনাদের সন্তান। আপনাদের ভোট নিয়ে এমপি নির্বাচিত হতে চাই। আমার একটাই লক্ষ্য, নড়াইলের উন্নয়ন।

 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত তার নির্বাচনী এলাকা জেলার লোহাগড়া উপজেলার মিঠাপুর, দরি মিঠাপুর, নালিয়া, নলদী এবং লাহুড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্যে ও জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।

মাশরাফি বলেন, নৌকা শান্তি ও উন্নয়নের প্রতীক। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সবাইকে ভোট দেওয়ার অনুরোধ।

ক্রিকেট তারকা মাশরাফির নলদী ইউনিয়নের মিঠাপুরসহ অন্যান্য এলাকায় পৌঁছালে তাকে দেখতে শত-শত নারী-পুরুষ পথের দুইধারে ভীড় জমান। এসময় তিনি এলাকার মুরব্বীদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত