আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

আলজাজিরার প্রতিবেদনে সাকিবের নির্বাচনী লড়াই

আলজাজিরার প্রতিবেদনে সাকিবের নির্বাচনী লড়াই

৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। নিজ শহর মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করছেন দেশের সবচেয়ে বড় ক্রীড়া তারকা।

 

নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মাগুরায় বেশ জনপ্রিয় এই ক্রিকেটার। বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার ও উপস্থাপক রাফসান সাবাব এক সাক্ষাৎকারে সাকিবকে বলেছিলেন, 'বাংলাদেশের প্রতিটি জেলারই নিজস্ব বিশেষত্ব আছে। যেমন খাবার, পোশাক। এখানে মাগুরায়, আমি যখন কাউকে এর বিশেষত্ব সম্পর্কে জিজ্ঞাসা করি, তারা সবাই বলে সাকিব আল হাসান।'

এর উত্তরে বিরক্ত হয়ে সাকিব বলেন, 'হ্যাঁ, আমিও তাই বলতাম।' এতে রাফসান সাবাব ও উপস্থিত দর্শকরা হেসে উঠে। সাকিব মাঠ এবং মাঠের বাইরে বেশ আক্রমণাত্নক হিসেবে পরিচিত। তার এমন উত্তর সেটারই প্রতিফলন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। যার কারণে মাগুরার মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। মাগুরার বিএনপির শীর্ষ নেতা আলী আহমেদকে আল জাজিরাকে বলেন, 'আপনি এটাকে নির্বাচন বলছেন? এটা সিলেকশন। এখনই সাকিবকে সংসদ সদস্য ঘোষণা করুন এবং আমাদের সমস্ত বিব্রতকর অবস্থা রক্ষা করুন।'

মুদি দোকানি ইউসুফ আলি আল জাজিরাকে বলেন, 'জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মানুষের আনন্দ কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। সবাই জানে সাকিবই এমপি হবে। কারণ কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ফাঁকা মাঠে গোল দেওয়ায় কোনো গৌরব আছে কি? এখানে সাকিব জনপ্রিয় নয়। সুষ্ঠু নির্বাচন হলে তিনি জিততেন না।'

বিএনপির শীর্ষ নেতা আলী আহমেদ বলেন, 'সাকিব নিঃসন্দেহে মাগুরার সবচেয়ে বিখ্যাত ব্যক্তি। মাগুরার মানুষ অত্যন্ত গর্বিত ছিল যে সাকিব খেলার মাধ্যমে বিশ্ব মানচিত্রে ছোট এই শহরের নাম রেখেছেন। যখন সাকিবের খেলা হয় তখন চায়ের স্টল, রেস্তোরাঁয় টিভি চালু করে একসঙ্গে বসে খেলা দেখে।'

কিন্তু সাকিব মাগুরা থেকে বিচ্ছিন্ন উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, 'সাকিব তার নিজ শহর থেকে বিচ্ছিন্ন। তিনি অহংকারী ও অসভ্য একজন মানুষ। কোনো রাজনৈতিক পদে থাকার ক্ষমতা নেই তার। আর এই নির্বাচনে অংশ নিয়ে সাকিব তার শেষ জনপ্রিয়তাটুকুও হারিয়েছেন।'

তবে মাগুরার তরুণরা সাকিবকে বেশ পছন্দ করে। ফার্মেসির মালিক নয়ন খান আল জাজিরাকে বলেন, মাগুরার তরুণরা সাকিবকে এমপি হিসেবে দেখতে খুব উচ্ছ্বসিত। ইর্ষা থেকে সাকিবকে কিছু মানুষ ঘৃণা করে। কারণ সাকিব ধনী এবং সফল। কিন্তু সেই সংখ্যা খুবই কম।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত