আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

উন্নত বাংলাদেশ দেখতে চায় সবাই: ফেরদৌস আহমেদ

উন্নত বাংলাদেশ দেখতে চায় সবাই: ফেরদৌস আহমেদ

আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে ভোটারদের নিয়ে যাওয়াকে চ্যালেঞ্জ বলে মনে করছেন না চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বুধবার (৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণায় নেমে এ কথা বলেন তিনি।

 

সংবাদমাধ্যম অনুযায়ী, ফেরদৌস বলেন, ‘আমার বিশ্বাস সবাই ভোট দিতে ভোটকেন্দ্রে যাবে। উন্নত বাংলাদেশ দেখতে চায় সবাই। আর উন্নত দেশের জন্য হলেও নৌকা মার্কায় ভোট দেবে সবাই।’

এ চিত্রনায়ক বলেন, ‘আমি সংসদ সদস্য নির্বাচিত হলে ঢাকা-১০ আসনের সর্বস্তরের মানুষের সমস্যা সমধানে কাজ করবে। নির্বাচনী প্রচারণায় এখন যেমন আমি মানুষের কাছে যাচ্ছি, নির্বাচিত হলেও একইভাবে মানুষের কাছে কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনবে।’

এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ফেরদৌস বলেন, ‘সবাই নিজ নিজ উপায়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তবে আমি আমার প্রতিপক্ষকে মোটেও দুর্বল ভাবছি না।’

চলচ্চিত্রের পাশাপাশি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ফেরদৌস। দলটির বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৩তম অধিবেশনেও যোগ দিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ নায়ক।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত