আপডেট :

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

        হান্টাভাইরাস পরিস্থিতি এখন স্থিতিশীল: ডব্লিউএইচও

        গার্ডেন গ্রোভে রাসায়নিক আতঙ্ক, সরানো হলো ৫০ হাজার মানুষ

        নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ ও আগুন, নিহত ১, আহত ৩৬

        নিউমোনিয়া ও সেপসিসে মারা গেলেন নাসকার চ্যাম্পিয়ন কাইল বুশ

        ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, বললেন ট্রাম্প

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানলে নিয়ন্ত্রণে অগ্রগতি, দমকল বাহিনীর স্বস্তি

        জ্বালানি সংকটের মধ্যেই ভারতে মার্কো রুবিও, তেল বিক্রিতে জোর যুক্তরাষ্ট্রের

        গ্রিন কার্ড পেতে এখন বেশিরভাগ আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে আবেদন করতে হবে

        স্ট্যাটেন আইল্যান্ড জাহাজঘাটিতে বিস্ফোরণ, নিহত ১ আহত বহু দমকলকর্মী

        ইউএফও রহস্যে নতুন নথি প্রকাশ, “চারদিকে ছুটে বেড়ানো অরেঞ্জ অরব” দেখার দাবি

        তুলসি গ্যাবার্ডের পদত্যাগ, স্বামীর ক্যানসারের চিকিৎসায় পাশে থাকার সিদ্ধান্ত

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

লাইনচ্যুত ট্রেনের বগিটি উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

লাইনচ্যুত ট্রেনের বগিটি উদ্ধার করার পর  ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ছয় ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা এলাকায় লাইনচ্যুত ট্রেনের বগিটি উদ্ধার করার পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


গত সোমবার  রাত ১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী কন্টেইনার ট্রেনের পেছনের চার নম্বর বগিটির দুটি চাকা লাইনচ্যুত হয়ে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় অন্তত এক কিলোমিটার আপলাইন। তবে ডাউনলাইনেও নির্ধারিত সময়ের চেয়ে ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিত হয়।


ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান জানান, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার দারিয়াপুর এলাকায় ঢাকাগামী মালবাহী একটি কন্টেইনার ট্রেনের পেছনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার কয়েক মিনিটের মাথায় ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস পৈরতলা এলাকার পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। পরে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

 

তবে পাশে থাকা ডাউনলাইন দিয়ে বিকল্প পন্থায় ট্রেন চলাচল স্বাভাবিক থাকে। এতে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হয় বলে জানান ওই  সহকারী স্টেশন মাস্টার।

আখাউড়া উদ্ধারকারী রিলিফ ট্রেনের লোকোসেড ইনচার্জ নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ভোর ৪টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন তারা। সকাল পৌনে ৭টার দিকে উদ্ধার কাজ শেষ করেন। এর পরই আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য যে, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রেলপথ দিয়ে প্রতিদিন গড়ে ৪৮ জোড়া ট্রেন চলাচল করে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত