আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

চট্টগ্রামের তিন স্থানে নববর্ষের অনুষ্ঠান, তিন স্তরের নিরাপত্তা

চট্টগ্রামের তিন স্থানে নববর্ষের অনুষ্ঠান,  তিন স্তরের নিরাপত্তা

রাত পোহালেই পহেলা বৈশাখ। এবার চট্টগ্রাম নগরীর তিনটি স্থানে বড় পরিসরে পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) দিনব্যাপী বর্ষবরণের এ উৎসব অনুষ্ঠিত হবে।


জেলার সিআরবি শীরিষতলায় অনুষ্ঠানের আয়োজন করেছে নববর্ষ উদযাপন পরিষদ, ডিসি হিলে অনুষ্ঠান করবে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ এবং জেলা শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠান উদযাপন হবে। প্রতিটি ভেন্যু ঘিরে নগর পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়।


শনিবার  নগরীর সিআরবি শীরিষতলা ও ডিসি হিলে পহেলা বৈশাখের আয়োজনস্থল পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।

কৃষ্ণপদ রায় বলেন, ‘সিআরবি শীরিষতলা, ডিসি হিল ও শিল্পকলা একাডেমিকে মূল ভেন্যু ধরে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। অনুষ্ঠান চলাকালীন সময়ে এই এলাকাগুলো পুরোপুরি যানবাহনমুক্ত থাকবে। ডিসি হিলের আশপাশে চারটি স্পটে এবং সিআরবি শীরিষতলার আশপাশে তিনটি স্পটে পুলিশের ব্যারিকেড থাকবে। যাতে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে না পারে।’

প্রত্যেকটি ভেন্যুতে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা কোনো ধরনের হুমকি অনুভব করছি না। তবে সব ধরনের হুমকি মোকাবিলায় আমাদের প্রস্তুতি আছে। আমাদের বিশেষায়িত ইউনিট সোয়াত, ডগ স্কোয়াড, কুইক রেসপন্স টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট আশপাশে থাকবে। কোনো সমস্যা হলে যাতে আমরা মোকাবিলা করতে পারি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারিশসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত