আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও শ্রমিক-পুলিশের সংঘর্ষ

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও শ্রমিক-পুলিশের সংঘর্ষ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে৷ আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলের অবন্তী কালার টেক্স লিমিটেড নামে কারখানার শ্রমিকদের সঙ্গে এ সংঘর্ষ শুরু হয়।


জানা যায়, এদিন দুপুর ১২টার দিকে হঠাৎ ২দিনের ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। ঈদের বেতন-বোনাস পেলেও গত মার্চের বেতন না দিয়েই আবার ছুটি দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। এর মধ্যেই বেলা ১২টার দিকে মালিকপক্ষ কারখানার প্রধান গেটে সোমবার ও মঙ্গলবার দু’দিন কারখানা বন্ধ ঘোষণার নোটিশ সাঁটিয়ে দেয়৷ এতে বলা হয়, গত ২০ ও ২১ এপ্রিল কারখানার শ্রমিকরা ‘বেআইনিভাবে ধর্মঘট ও বিশৃঙ্খলা’ সৃষ্টি করে কর্মবিরতি পালন করছেন৷ এমন পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় ২২ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করা হল৷


এরপরই বকেয়া বেতনের দাবিতে ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ করলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান দিয়ে পানি ছুড়ে পুলিশ। জবাবে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে শ্রমিকরা৷ এ সময় পুলিশকে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও শর্টগানের গুলি ছুড়তে দেখা যায়৷ বেলা ১টা পর্যন্ত এ সংঘর্ষ চলছিল৷

নারায়ণগঞ্জের বিক্ষোভরত শ্রমিকরা জানান, ঈদের আগে গত ৮ এপ্রিল দুপুর পর্যন্ত কাজ করার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়৷ তখন শ্রমিকরা ঈদের বোনাস পেলেও মার্চ মাসের বেতন বকেয়া ছিল৷ সে সময় ঈদের আগেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সেই বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিলেন কারখানার মালিক। কিন্তু ঈদ পার হলেও বেতন পাননি শ্রমিকরা৷ তাদের অভিযোগ, বেতন বকেয়া থাকায় কষ্টে দিন কাটছে তাদের। অনেকে ঈদে গ্রামের বাড়ি যেতে পারেননি৷ দিতে পারেননি বাসা ভাড়াও।

কারখানার শ্রমিক মো. আলম বলেন, গত ৮ মাস যাবৎ বেতন নিয়ে কারখানার মালিকপক্ষ গড়িমসি করছে। ঈদের দিনও মোবাইল হাতে নিয়া বইসা ছিলাম বেতন ঢুকবো এই আশায়৷ প্রতিমাসেই বেতনের লাইগা রাস্তায় নামতে হইতেছে৷ সামনে কোরবানির ঈদ, ওই ঈদেও আমাগো লগে এমন হইবো৷ সুমি নামে এক নারী শ্রমিক বলেন, আমাগো আর ঈদ আনন্দ নাই৷ রোজার মইধ্যে ডাবল ডিউটি কইরাও বিল পাই নাই৷ এমনকি রোজার ডিউটির সময় ইফতারের খরচটাও দেয় নাই৷ নিজের কষ্টের টাকা পাইতে এখন রইদের মইধ্যে রাস্তায় নামছি৷ এর চেয়ে কষ্টের আর কী আছে!

আবার, একই দাবিতে আজ সকাল সাড়ে ৯টায় ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ক্রোনী গ্রুপের রপ্তানিমুখী পোশাক কারখানার কয়েকশ শ্রমিক৷ বেলা ১২টার দিকে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তছলিম উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, কয়েকশ শ্রমিক ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কে বৈদ্যুতিক খুঁটি, বাঁশ ও কাঠ ফেলে অবরোধ করছেন৷ এতে সড়কটিকে অন্তত দুই কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে।

আর কারখানাটির মালিক প্রতিষ্ঠান ক্রোনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানি বুধবার শ্রমিকদের বেতন পরিশোধ করবেন বলে জানান৷

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত