আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কীটনাশক প্রয়োগ করে ঝলসিয়ে দেওয়া হলো পুরো ক্ষেত; কাঁদছেন কৃষক

কীটনাশক প্রয়োগ করে ঝলসিয়ে দেওয়া হলো পুরো ক্ষেত; কাঁদছেন কৃষক

কাঁদছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের চন্ডিপুর দীঘিরপাড়ের কৃষক সাইদুর রহমান। কাঁদার কারণ, তার কষ্টে রোপণ করা আড়াই বিঘা জমির বোরো ধান কে বা কাহারা তাকে সর্বশান্ত করতে কীটনাশক প্রয়োগ করে ঝলসিয়ে দিয়েছে।


এ বিষয়ে সাইদুর রহমান বিচার চেয়ে ধরনাও দিচ্ছেন বিভিন্নজনের কাছে। কিন্তু কোথাও বিচার না পেয়ে অবশেষে থানায় মৌখিকভাবে জানিয়েছেন। কারও বিরুদ্ধে কোন অভিযোগ করতে পারছেন না, কারণ কীটনাশক প্রয়োগে কাউকে সে দেখিনি।

 

 


ভুক্তভোগী সাইদুর রহমানের ছেলে সোহেল বলেন, ‘আমরা খুব গরীব। কিছু নিজের ও বর্গা হিসাবে মোট ৩ বিঘা জমিতে বোরো চাষ করেছি পেটের ভাতের আশায়। আর কয়েকদিন পর ধান ঘরে তুলতে পারতাম। কিন্তু আমাদের সেই আশায় পানি ঢেলে দিলো। আমাদের কারো সাথে তেমন কোন শত্রুতা নেই। দু-এক প্রতিবেশীর সঙ্গে সামান্য মনোমালিন্য রয়েছে। হয়তো তারাই রাতের অন্ধকারে এ জঘন্য কাজ করতে পারে।’

 


সোহেল কান্না বিজড়িত কন্ঠে আরো বলেন, ‘গত আমন মৌসুমেও কাটা ধান বাড়িতে উঠানোর আগের রাতে ওই অমানুষরা ধানের পালাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। দেশের সম্পদ নষ্ট করেছে। চুরি করলেও তো কারো না কারো কাজে লাগে, কিন্তু পুড়িয়ে ফেললে কি কাজে লাগে। এই ভাবেই আমাদের সর্বশান্ত করতে বারবার ধান পুড়িয়ে ফেলছে। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগী কৃষক থানায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত