আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য বিদায়ী চেয়ারম্যান আলী আকবরকে জিজ্ঞাসাবাদ

কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য বিদায়ী চেয়ারম্যান আলী আকবরকে  জিজ্ঞাসাবাদ

সনদ-বাণিজ্যে জড়িত অভিযোগে স্ত্রী গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া মো. আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাঁকে ডাকা হয়। তাঁর সঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কেপায়েত উল্লাহকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল।

ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, বছরের পর বছর কারিগরি শিক্ষা বোর্ডের জাল সনদ বিক্রি করা হচ্ছিল। এসব সনদের বিষয়ে চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক জানতেন কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অনেক ঘটনার সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ফুটেজ ছিল, প্রমাণ ছিল। তাঁরা নিজেরা যুক্ত থাকার কারণে, নাকি অনিচ্ছাকৃতভাবে তাঁরা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি, সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তিনি আরও বলেন, আসামিদের জবানবন্দিতে চেয়ারম্যানসহ অনেকের নাম এসেছে। এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁদের ডাকা হয়। তাঁরা অনেক তথ্য দিয়েছেন। এসব তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই–বাছাই শেষে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

এর আগে গত শনিবার কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভীনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রোববার তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

স্ত্রীকে গ্রেপ্তারের পর গতকাল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে আলী আকবর খানকে অব্যাহতি দেওয়া হয়। তাঁকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।


জাল সনদ দেওয়ার ঘটনায় প্রথমে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামান, বোর্ডের সাবেক কর্মচারী ও বর্তমানে শামসুজ্জামানের সনদ তৈরির নিজস্ব কারখানায় নিয়োজিত কম্পিউটারম্যান ফয়সাল হোসেন, গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার ওরফে কলি, হিলফুল ফুজুল নামের কারিগরি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সরদার গোলাম মোস্তফা ও যাত্রাবাড়ীর ঢাকা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মাকসুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে কয়েকজন রিমান্ডে আছেন।

এই আসামিদের জিজ্ঞাসাবাদে জাল সনদ দেওয়ার এই চক্রে কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য চেয়ারম্যান আলী আকবরের স্ত্রী সেহেলা পারভীনের নাম আসে। ডিবি সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে সেহেলা পারভীনের বিরুদ্ধে শামসুজ্জামানের সঙ্গে টাকাপয়সা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত