আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বাস দুর্ঘটনায় বাবা নিহত, মা-ছেলে মুমূর্ষু

বাস দুর্ঘটনায় বাবা নিহত, মা-ছেলে মুমূর্ষু

বাবা গোলাম রহমান শিকদার অসুস্থ। সেজন্য ভারতীয় ভিসা করাতে গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ যাচ্ছিল দ্বাদশ শ্রেণির ছাত্র রাসেল শিকদার ও তার মা শাহানাজ পারভীন। গত মঙ্গলবার রাতে বাবার কর্মস্থল চট্টগ্রাম থেকে ইউনিক পরিবহনের বাসে ওঠার পর থেকেই চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল।


চালককে বারবার নিষেধ সত্ত্বেও না শোনায় চাচাকে ফোনে অভিযোগও করে রাসেল। বারবার মানা করে কাজ না হলে চাচার পরামর্শে বাস মালিককে বলেও কোনো লাভ হয়নি। শেষমেশ মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ডিভাইডারে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়।


বারবার নিষেধ করার পরও গতি কমানো হয়নি, দুর্ঘটনার পর বাসচালক কৌশলে পালিয়ে যায়
এ দুর্ঘটনাই কেড়ে নেয় রাসেলের বাবা গোলাম রহমানের প্রাণ। রাসেল ও তার মাসহ অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়ে ভর্তি হন ঢাকা মেডিক্যালে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় মামলা করেছেন।


জানা যায়, মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে যাত্রী বোঝাই করে বরিশালের বাকেরগঞ্জ আসে ইউনিক পরিবহনের বাসটি। শুরু থেকেই দ্রুতগতিতে চলছিল। দুর্ঘটনার পর বাসচালক কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশের একটি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মামলার বাদী ও নিহতের ভাই গোলাম কিবরিয়া বলেন, আমার ভাতিজা রাত ২টার সময় ফোন দিয়েছিল গাড়ি অনেক দ্রুত চালাচ্ছে। আমি তখন বলেছিলাম গাড়ির মালিককে ভয় দেখাতে। তবে কোনো কিছু বলেই লাভ হয়নি। রাত ৪টায় ভাতিজা ফোন দিয়ে বলে- দুর্ঘটনা ঘটেছে, আব্বা আর নেই!

শিবচর হাইওয়ে থানার এসআই তমাল সরকার বলেন, ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত