আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন

রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ এপ্রিল) দেশটির স্মোলেনস্ক অঞ্চলের জ্বালানি সুবিধাগুলোতে আগুন ছড়িয়ে? পড়ে। এদিকে ইউক্রেনের খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় ছয় জন আহত হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


পশ্চিমাঞ্চলের গভর্নর ভ্যাসিলি আনোখিন এক টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেন, ‘আমাদের অঞ্চলটিতে আবারও ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। সামরিক জ্বালানি এবং বিদ্যুত্সুবিধাগুলোতে শত্রুদের হামলায় স্মোলেনস্ক এবং ইয়ার্তসেভো জেলায় আগুন ছড়িয়ে পড়ে। তবে সেসব জেলার কোন কোন কারখানায় আগুন লেগেছে, তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি। 


টেলিগ্রামে পৃথকভাবে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের লিপেটস্ক অঞ্চলের গভর্নর ইগর আর্টামনভ জানান, একটি ড্রোন সেখানকার একটি শিল্প অঞ্চলে আঘাত হেনেছে। এতে কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না কিংবা হামলার লক্ষ্যবস্তু কী ছিল, এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এই তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকেও তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

 ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার ভোরে চালানো এই হামলায় ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছেন ছয় জন। টেলিগ্রামে এই তথ্য জানিয়েছেন শহরটির গভর্নর ওলেহ সিনহুবভ।


গভর্নরের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার করা এই হামলায় শহরের কেন্দ্রীয় জেলায় তিনটি আবাসিক ভবন, দুটি অফিস, তিনটি অনাবাসিক ভবন এবং একটি গ্যাস পাইপলাইন ক্ষতির মুখে পড়েছে। এই ঘটনায় প্রায় ৫৬৮টি জানালা এবং ৩৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন সিনেহুবভ। শহরের মেয়র ইহোর তেরেখভ ইউক্রেনীয় টিভিকে জানান, দুটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়। তবে শহরের আবাসিক এলাকায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি রুশ সূত্রের বরাত দিয়ে বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, তাদের করা এই হামলাটি খারকিভের সেনা কোয়ার্টারে আঘাত হানে। সেখানে ইউক্রেনের সামরিক কর্মীরা অবস্থান করছিলেন। তবে স্বাধীনভাবে এই তথ্য যাচাই করা যায়নি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত