আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছেন জননেত্রী শেখ হাসিনা

সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছেন জননেত্রী শেখ হাসিনা

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলের পাশাপাশি মাদ্রাসাকেও এমপিওভুক্তর ব্যবস্থা করেছেন। বঙ্গবন্ধু কন্যা ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকাণ্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নতি করেছেন।


শনিবার (৪ মে) বিকালে শরীয়তপুরের সখিপুরে ২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে সখিপুর কেন্দ্রীয় মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।


শামীম বলেন, সব ধর্মের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছেন শেখ হাসিনার সরকার। আমরা সুখে-দুঃখে সব ধর্মের মানুষ এক সঙ্গে ছিলাম এবং আগামীতেও থাকব। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুখী-সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে চাই। যেখানে হিন্দু-মুসলিমসহ সবাই একটা শান্তিপূর্ণ পরিবেশে বাস করবে। সেই লক্ষে আমরা নেত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি।

একেএম এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলের পাশাপাশি মাদ্রাসাকেও এমপিওভুক্তর ব্যবস্থা করেছেন। বঙ্গবন্ধু কন্যা ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকাণ্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নতি করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, উত্তর তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস মোল্লা, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, সাবেক ছাত্রনেতা মনসুর বাবুসহ অনেকে।

এ ছাড়াও সখিপুর থানার উত্তর তারাবুনিয়া স্টেশন বাজার সংলগ্ন পদ্মার পাড়ে নদী ভাঙ্গনরোধে ৫শ’ ৫২ কোটি টাকা ব্যয়ে ৫.৮ কিলোমিটার দীর্ঘ বেড়িবাধ সোনার বাংলা এভিনিউ, ভেদরগঞ্জ-কাশেমপুর সড়ক, চরসেনসাস থেকে সখিপুর সড়ক এবং চরভাগা মমিন আলী মোল্লার বাজার থেকে ঘড়িষার লঞ্চঘাট পর্যন্ত সড়ক, সখিপুর বাইপাস সড়কের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত