আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা

সরকারি চাকরিতে  বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণভবন অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। একপর্যায়ে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। সেখানে আধা ঘণ্টা অবস্থানের পর পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা।


শনিবার (১১ মে) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অবরোধস্থল থেকে অন্তত ১৩ জন আটক করা হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।


চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. হারুন বলেন, ‘আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধাদের পুলিশ আটক করেছে। এছাড়া বেশ কয়েকজনকে পুলিশ লাঠিচার্জ করেছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানিয়ে অবিলম্বে সহযোদ্ধাদের মুক্তি চাই। সেই সঙ্গে আমাদের দাবি আদায়ে এখনও অনড় অবস্থানে রয়েছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’


আটকরা হলেন—সরকারি বাংলা কলেজের নূর মোহাম্মদ নূর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হুমায়ুন কবির, শহীদ সোহরাওয়ার্দী কলেজের মানিক দাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মো. রাসেল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শেখ ফরিদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজম মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল হাকিম, ঢাকা কলেজের মামুনুর রশিদ ও সাদ্দাম হোসেন, নরসিংদী সরকারি কলেজের রিমা আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৃষ্টি, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের আল আমিন এবং সুলতানা সিদ্দিকী।

পুলিশের রমনা জোনের এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম বলেন, নিষেধ করার পরও তারা গাড়িয়ে থামিয়ে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করছিল। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত