আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে আটক ৮

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে আটক ৮

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে শিশুসহ ৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।


বুধবার (২২ মে) ভোরে এক নম্বর ঘিবা গ্রামের একটি মাঠের মধ্য থেকে তাদের আটক করা হয়। এ সময় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।


আটকরা হলো সোবহান খান (৪০), সেলিনা খাতুন (৩০), সাইফুল খান (৮), মিঠুন শেখ (৪০), আসমা খাতুন (৩৫), আরিফ খান (১৭), মো. মুন্না (১৫) ও মোসা. রেহানা (২৬)। এরা যশোর, খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার অহিদুজ্জামান জানান, রঘুনাথপুর ক্যাম্পের বিজিবির একটি টহলদল এক নম্বর ঘিবা গ্রামের একটি মাঠে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ আসার সময় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করে। অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত