আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

২৭টি ওয়ার্ডের হোল্ডিং সমূহের এসেসমেন্ট/রি-এসেসমেন্টের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৭টি ওয়ার্ডের হোল্ডিং সমূহের এসেসমেন্ট/রি-এসেসমেন্টের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের হোল্ডিং সমূহের এসেসমেন্ট/রি-এসেসমেন্টের করারোপ বিষয়ে নাগরিকদবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মে) রাত ৮টায় নগরীর একটি কমিউনিটি হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 


প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, বর্তমান পরিষদ খুব আন্তরিকতার সাথে নাগরিকদের সেবা প্রদান করে যাচ্ছেন। 

 

কর পরিশোধ করা নাগরিকদের দায়িত্ব। নিয়মিত কর পরিশোধ করলে সিটি কর্পোরেশন অনেক দূর এগিয়ে যাবে। তবে নাগরিকদের মতামতকে মূল্যায়ন করে সিসিক কতৃপক্ষকে যৌক্তিক ও প্রাসঙ্গিক এবং সহনীয় মাত্রায় কর দার্য্য করার আহবান জানান তিনি। 

 

সাহসিকতার সাথে হকারমুক্ত ও পরিচ্ছন্ন নগর করতে পেরেছেন মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী। ঠিক একইভাবে হোল্ডিং ট্যাক্স নিয়ে চলমান ইস্যুটি দ্রুততার সাথে সমাধান করতে পারবেন তিনি। 

 

শফিউল আলম চৌধুরী নাদেল আরও বলেন, মেয়র আনোয়ারুজ্জানের নেতৃত্বে  সিলেটে উন্নয়ন হচ্ছে এটা আমাদের স্বীকার করতে হবে। এবং তার মাধ্যমে একটি স্মার্ট নগর হিসেবে সমগ্র বাংলাদেশের মধ্যে অন্যতম একটি নগর হিসেবে প্রতিষ্ঠিত হবে সিলেট। 

 
সভাপতির বক্তব্যে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আগামী ২-৪ দিনের মধ্যে কাউন্সিলরদের সাথে সাধারণ সভা করে একটি যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করে সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।  সিলেটের নাগরিকদের মতামতের ভিত্তিতে  সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদ কাজ করবে। 

 

তিনি জানান, আমরা এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবো না যেটি নাগরিগদের জন্য কষ্টকর হয়। আমরা নাগরিকদের মতামতকে মূল্যায়ন করে সহনীয় মাত্রায় কর নির্ধারণ করবো।  

 

মেয়র বলেন, বিষয়টি দ্রুত সমাধানের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাত ৯টায় জরুরি সাধারণ সভা আহবান করা হয়েছে। কাউন্সিলরদের সাথে আলোচনা করে এই বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

 

তিনি বলেন, আগামী ৪ বছরে  সিলেট নগরীতে ২০ হাজার টাকার কাজ করা হবে। নাগরিক সেবা প্রদানে সিসিকের কোনও স্টাফ যদি অসদাচরণ করেন সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সংরক্ষিত নারী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তী। 

 

এসময় মতামত প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ আবু ফতেহ ফাত্তাহ, জাসদ নেতা এডভোকেট জাকির হোসেন,দৈনিক জালালাবাদের সম্পাদক মুক্তাবিসউন নূর, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমেদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, গণদাবি পরিষদ নেতা মকসুদ আহমেদ, বিশিষ্ট সমাজসেবি আবু তাহের, নুরুল ইসলাম দীনেশ,  জেলা দোকান মালিক সমিতি আব্দুর রহমান রিপন প্রমুখ। 

 

মতবিনিময় সভায়  সিলেট নগরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত