আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আদালতে তনি, প্রতিবাদ জানালেন আব্দুল জব্বার মন্ডল

আদালতে তনি, প্রতিবাদ জানালেন আব্দুল জব্বার মন্ডল

প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।


বৃহস্পতিবার (২৩ মে) এই প্রতিবেদনটি প্রকাশ করা হয় এবং এদিন রাতেই ভোক্তা অধিকার কর্মকর্তা আব্দুল জব্বার মন্ডল স্বাক্ষরিত এক প্রতিবাদলিপি পাঠানো হয়।


আব্দুল জব্বার মন্ডল বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করছে। তনি যে অভিযোগ এনে আদালতে গেছেন এবং সে ব্যাপারে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা অনভিপ্রেত, দুঃখজনক, হতাশাব্যঞ্জক ও দুরভিসন্ধিমূলক।

 ভোক্তা অধিকার রক্ষা এবং অধিদপ্তরের গণমুখী কার্যক্রম জনসাধারণের মাঝে ব্যাপক প্রচারের জন্য গণমাধ্যমের ভূমিকাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। এ অধিদপ্তর সম্পর্কে মিথ্যা তথ্য সংবলিত নেতিবাচক প্রতিবেদন কাম্য নয়।


প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমের বেশ আলোচিত মুখ রুবাইয়াত ফাতেমা তনি, যিনি পরিচিত ‘সানভিস বাই তনি’ নামে। রাজধানীতে পোশাক ও কসমেটিক্সের কয়েকটি শোরুম আছে তার। এছাড়া অনলাইনে ড্রেস বিক্রি করেন তিনি। প্রতারণার অভিযোগে সম্প্রতি গুলশান পুলিশ প্লাজায় অভিযান চালিয়ে তার একটি শোরুম বন্ধ করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগ ছিল, সানভিস বাই তনি অনলাইনে পাকিস্তানি ড্রেস দেখালেও ডেলিভারি দিতো কমদামি দেশি ড্রেস। পাকিস্তান থেকে পোশাক আনার কোনো কাগজপত্রও তারা ভোক্তা অধিকারকে দেখাতে পারেনি। এজন্য বড় অঙ্কের জরিমানাও করা হয়।

তবে এবার ভোক্তা অধিকার অধিদপ্তরের বিরুদ্ধেই হয়রানি, মানহানি এবং ব্যবসা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে করেছেন হাইকোর্টে রিট করেছেন রুবাইয়াত ফাতিমা তনি। তিনি অভিযোগ করেছেন, মনগড়া তদন্ত ও বানোয়াট অভিযোগের মাধ্যমে তার ব্যবসাপ্রতিষ্ঠানটিকে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে। এছাড়া তার অফিস ও অন্যান্য শো-রুমে পুলিশ নিয়ে হানা দিচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

যদিও এটি সঠিক নয় বলে দাবি করেছেন ভোক্তা অধিকার কর্মকর্তা আব্দুল জব্বার মন্ডল। তিনি জানিয়েছেন, গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে ১২ মে রাজধানীর পুলিশ প্লাজায় সানবিস বাই তনির প্রধান শোরুমে অভিযান চালান তারা। ওইদিন তনির শোরুম সিলগালা করে দেওয়া হয় এবং অভিযোগের শুনানির জন্য পরের দিন তনিকে অধিদপ্তরে হাজির হতে বলা হয়। ১৩ মে তনি অধিদপ্তরে গেলে শুনানি করে তাকে দুই দফায় ৫০ হাজার ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে ভোক্তা অধিকার তনির ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে।

তনির অভিযোগ, তিনি নিয়ম মেনে জরিমানার টাকা দিলে বন্ধ শোরুম খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভোক্তা অধিকারের কর্মকর্তারা। শুনানি করে জরিমানা আদায়ের পরও শোরুম খুলে না দেওয়ায় প্রতিকার চেয়ে উচ্চ আদালতে গেছেন বলে জানান তনি।

তবে এ বিষয়ে আব্দুল জব্বার মন্ডল বলেছেন, আইন মেনেই সব পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন। এ নিয়ে এখন কিছু বলা যাবে না। তদন্ত শেষ হলে জানানো হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত