আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

বাথরুমে জমে থাকা গ্যাস বিস্ফোরণে রুকাইয়া জাহান মৌমিতা দগ্ধ

বাথরুমে জমে থাকা গ্যাস বিস্ফোরণে রুকাইয়া জাহান মৌমিতা দগ্ধ

ঢাকাঃ রাজধানীর কদমতলী শনির আখড়ায় একটি টিনশেড বাসায় বাথরুমে জমে থাকা গ্যাস বিস্ফোরণে রুকাইয়া জাহান মৌমিতা (১৩) নামে এক স্কুলছাত্রী দগ্ধ হয়েছে। মৌমিতা স্থানীয় শেরেবাংলা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

 


রোববার (৯ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে শনির আখড়ায় এই ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় মৌমিতাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 


হাসপাতালে মৌমিতার মা জাকিয়া আক্তার লিপি জানান, তারা ওই বাসায় ভাড়া থাকেন। তিনি গৃহিণী আর মৌমিতার বাবা জাকির হোসেন লস্কর মুরগী ব্যবসায়ী। রাতে যখন তারা ঘুমিয়েছিলেন তখন বাথরুম থেকে হঠাৎ মৌমিতার চিৎকার শুনতে পান। বিছানা থেকে উঠে বাথরুমের সামনে গিয়ে দেখেন, মৌমিতার শরীরের জামাকাপড়ে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে তিনি পানি ঢেলে শরীরের আগুন নেভান। আর তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে বাথরুমের আগুন নেভান। পরে মধ্য রাতেই তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করান।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, স্কুলছাত্রীর শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ফিমেল এইচডিইউতে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত