আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ব্রিটেনে আগাম পার্লামেন্ট নির্বাচন ৪ জুলাই

ব্রিটেনে আগাম পার্লামেন্ট নির্বাচন ৪ জুলাই

আগামী ৪ জুলাই ব্রিটেনে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রায় ছয় মাস আগে নির্বাচনের তারিখ ঘোষণা করায় অনেকেই প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রতি ক্ষুব্ধ। নির্বাচনের আগেই তার দলের ৭৮ এমপি পদত্যাগ করেছেন। এর ফলে বড় ধরনের সংকটে পড়েছেন ঋষি সুনাক। খবর রয়টার্সের।


তিনি ইতিমধ্যে নির্বাচনি প্রচারণাও চালিয়েছেন। প্রধানমন্ত্রী সুনাক অঙ্গীকার করেছেন, তিনি ফের ক্ষমতায় এলে বয়স ১৮ বছর হলেই সরকারি চাকরির ব্যবস্থা করবেন।


পদত্যাগীদের মধ্যে ক্যাবিনেট মন্ত্রীরাও রয়েছেন। একের পর এক এমপি জানিয়ে দিয়েছেন, আসন্ন নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি নন। ব্রিটিশ প্রথা অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে সাধারণ নির্বাচন শেষ করতে হবে। কিন্তু সুনাকের কনজারভেটিভ পার্টির মধ্যেই দাবি উঠছিল যে, নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। কারণ, গত কয়েক মাসে কনজারভেটিভ পার্টির 
প্রতি ব্রিটেনের সাধারণ মানুষের আস্থা প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। একের পর এক সমীক্ষায় দেখা যাচ্ছে, ব্রিটিশ রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ ফল করতে পারে কনজারভেটিভ পার্টি। এমন পরিস্থিতিতে নির্বাচন হলে হার অবধারিত বলেই দলের একাংশের মত। কিন্তু দলের মতামতকে কার্যত উড়িয়ে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী সুনাক। 

তিনি জানিয়ে দেন, আগামী ৪ জুলাই ব্রিটেনে সাধারণ নির্বাচন। সেখানে প্রথম বার প্রধানমন্ত্রী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক।


উল্লেখ্য, ২০২২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। দলীয় মতের ‘বিরোধিতা’ করে দ্রুত নির্বাচনের ঘোষণায় সুনাক বলেন, ‘ব্রিটেনের ভবিষ্যত্ বেছে নেওয়ার সময় এসে গেছে। প্রধানমন্ত্রীর দাবি, তার নেতৃত্বেই আর্থিক সংকট থেকে মুক্তি পাবে দেশ। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই কনজারভেটিভ এমপিরা জানিয়ে দেন, আসন্ন নির্বাচনে তারা লড়তে চান না। সেই তালিকায় রয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মেও। এমপিদের মধ্যে অনেকে রাজনীতিও ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন। কারণ, অনেক এমপি মনে করছেন, এবারের নির্বাচনে তাদের হার নিশ্চিত।

 

 

 

 

 

 

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত