আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মানুষের পাশাপাশি পশুপাখিদের প্রতি সবাইকে সহনশীল আচরণের আহবান ঢালিউড সুপারস্টারের

মানুষের পাশাপাশি পশুপাখিদের প্রতি সবাইকে সহনশীল আচরণের আহবান ঢালিউড সুপারস্টারের

ঘূর্ণিঝড় ‘রেমাল’-এ ক্ষতিগ্রস্তদের নিয়ে বেশ চিন্তিত ঢালিউড সুপারস্টার শাকিব খান। রেমালের আঘাতে বিপণ্ণ মানুষের পাশাপাশি পশুপাখিদের প্রতি সবাইকে সহনশীল আচরণের আহবান জানিয়েছেন তিনি। এ নিয়েসামাজিক যোগাযোগমাধ্যমে একটি সহানুভূতিশীল পোস্ট দিয়েছেন এ তারকা।


শাকিব খান তার পোস্টে লিখেছেন, প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের উপকূলীয় জেলাগুলোতে প্রাণহানির সঙ্গে সঙ্গে লাখ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে। বিপদজনক অবস্থায় কোমলমতি শিশুরা, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় উপকূলবর্তী এলাকায় মানুষ।


মানুষ ও প্রাণীদের প্রতি সহনশীল আচরণের আহ্বানও জানান এ শীর্ষ নায়ক। বললেন, সংকটকালীন এই সময়ে নদী-উপকূল অঞ্চলের মানুষের পাশাপাশি পশুপাখিরাও যাতে ভালো থাকে, এ জন্য সবাইকে সহনশীল আচরণের আহবান জানাই। সবার বিপদমুক্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা।

রেমালে এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে দীর্ঘ সময় ধরে চলা প্রবল এই ঘূর্ণিঝড়ের আঘাতে অনেকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অসংখ্য মানুষ, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ।


স্থল নিম্নচাপটি বর্তমানে সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত