আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

চিত্রনায়িকা মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন

চিত্রনায়িকা মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন

চিত্রনায়িকা মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। দেশটির বিভিন্ন স্টেজ শোতে অংশ নেওয়ার পাশাপাশি কাজ করেছেন ‘অর্ধাঙ্গিনী’ নামের একটি সিনেমাতেও। এর মধ্যেই নিউইয়র্কের রাস্তায় দেশের পতাকা হাতে দাঁড়িয়েছিলেন মৌসুমী। 


সংবাদমাধ্যম অনুযায়ী, সম্প্রতি দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বাংলাদেশ ডে প্যারেড। স্থানীয় সময় গেল রবিবার বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ১৮টি সড়ক জুড়ে বর্ণাঢ্য এই প্যারেডে উপস্থিত ছিলেন মৌসুমী। বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির বহু সংখ্যক মানুষ অংশ নেন এই প্যারেডে।


এ সময় মৌসুমী বলেন, নিউইয়র্কের রাস্তায় আমরা বাংলাদেশিরা সমবেত হয়েছি। সবাই আমরা বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়েছি।

জানা গেছে, নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশ ডে প্যারেডের উদ্বোধন করেন। তারকাদের মধ্যে ‘প্রিয়দর্শিনী’ মৌসুমী ছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রানো নেওয়াজ।

প্যারেডের জন্য জ্যাকসন হাইটস এলাকার ১৮টি সড়ক বন্ধ করে দেওয়া হয়। প্যারেডটি সিক্সটি নাইন স্ট্রিট থেকে শুরু হয়ে থার্টি সেভেন এভিনিউ দিয়ে ৮৭ স্ট্রিটে গিয়ে শেষ হয়।

 

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত