আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আগামী পহেলা জুন ভারতের লোকসভার শেষ তথা সপ্তম দফার ভোট

আগামী পহেলা জুন ভারতের লোকসভার শেষ তথা সপ্তম দফার ভোট

আগামী পহেলা জুন ভারতের লোকসভার শেষ তথা সপ্তম দফার ভোট অনুষ্ঠিত হবে। এর আগে দুদিন ধ্যানমগ্ন হবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যোগে বসবেন কন্যাকুমারীর সেই বিবেকানন্দ শিলায়। এর আগে দুই বার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন মোদি। ২০১৪ সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ।


লোকসভা ভোটের প্রচার শেষ হলে ধ্যানে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তামিলনাড়ুর কন্যাকুমারীতে দুদিন ধ্যানমগ্ন হবেন তিনি। সূত্রের খবর, মূল ভূখণ্ডের অদূরে যে শিলার ওপর বসে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ, সেই ‘ধ্যানমণ্ডপম’-এ বসে ধ্যান করতে পারেন প্রধানমন্ত্রী মোদি। পহেলা জুন আট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোটগ্রহণ ঐ দিন। ঐ দফাতেই ভোট রয়েছে মোদির কেন্দ্র বেনারসে। ৪ জুন ভোট গণনা। শেষ দফার ভোটের
জন্য প্রচার শেষ হবে ৩০ মে। 


প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, ৩০ মে সন্ধ্যা থেকে পহেলা জুন সন্ধ্যা পর্যন্ত্ত দুদিন বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসবেন মোদি। এর আগে দুবার লোকসভা নির্বাচনের প্রচার শেষেও আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন মোদি। ২০১৪ সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ। ২০১৯ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের শিবাজির প্রতাপগড় দুর্গে। এবার তিনি যাবেন দক্ষিণ ভারতে। —

 

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত