আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের ৩ কোটির বেশি গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের ৩ কোটির বেশি গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঘূর্ণিঝড় রেমালের আঘাতজনিত প্রভাবে গত সোমবার দেশের ৩ কোটির বেশি গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত শনিবার থেকেই দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ পায়নি আরও অনেক আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প গ্রাহক। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত আড়াই কোটির মতো সংযোগ পুনঃস্থাপিত হয়েছে। প্রায় অর্ধ কোটির বেশি গ্রাহক এখনো সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।


বিদ্যুৎ বিভাগ এবং বিতরণ সংস্থাগুলো সূত্রে জানা যায়, রেমালের আঘাতে প্রায় ৩ কোটি ১০ লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। এর বাইরেও দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার থেকে গতকাল পর্যন্ত টানা কিংবা বিরতিসহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল আরও কয়েক লাখ গ্রাহকের সংযোগে। এছাড়া লো ভোল্টেজের কারণেও ভুগেছেন অনেক গ্রাহক।


পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অফিশিয়াল তথ্য অনুযায়ী, সংস্থাটির ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ৩ কোটি ৩ লাখ ৯ হাজার ৭০২ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়। গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত ২ কোটি ৪২ লাখ গ্রাহককে পুনঃসংযোগ দেওয়া হয়েছে। ৬১ লাখ ৯ হাজার ৭০২টি সংযোগ বিচ্ছিন্ন আছে। প্রাথমিক মূল্যায়নে, ঘূর্ণিঝড়ের আঘাতে সংস্থাটির ১০৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৭৬৬টি ৩৩ কেভির  ফিডার, ১ হাজার ১০৫টি ৩৩/১১ কেভি সাবস্টেশন, ২ হাজার ৮১৮টি ট্রান্সফরমার, ৩ হাজার ৮৩৩টি বৈদ্যুতিক খুঁটি, ৫৯ হাজার ৩৯৯ মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ১৫ লাখ ৪৮ হাজার ১৫৪ গ্রাহকের মধ্যে ৫ লাখের মতো গ্রাহক বিচ্ছিন্ন হয়েছিল। সংযোগ পুনঃস্থাপনের পর গতকাল সন্ধ্যা পর্যন্ত ১ লাখ ৪৪ হাজার ৬২৮ গ্রাহক বিচ্ছিন্ন রয়েছে। প্রাথমিক তথ্যানুসারে ওজোপাডিকোর ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ কোটি ৭ লাখ ৮১ হাজার ৭০২ টাকা।

বিদ্যুত্ না থাকায় গ্রাহকরা পানির সংকটসহ নানা রকম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক পণ্য ব্যবহার করতে না পারায় দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটছে। স্থানীয় বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও বিদ্যুৎ সরবরাহ না পাওয়ার অভিযোগ করেছেন অনেক গ্রাহক।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত