আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে


ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে সাত মৌসুমের সম্পর্কে ছিন্ন করেছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। আগামী মৌসুম থেকে পিএসজির জার্সি গায়ে দেখা যাবে না তাকে। এছাড়া গুঞ্জন আছে—নতুন মৌসুমে স্প্যানিশ জায়েন্ট ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন এই ফরাসি তারকা স্ট্রাইকার। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কিছু নিশ্চিত করে জানায়নি এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে।


তবে গুঞ্জন রয়েছে এ চুক্তি এবার হতে যাচ্ছে তা প্রায় নিশ্চিত। তবে তার মধ্যেই নিজের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে নতুন করে রহস্যের জন্ম দিয়েছেন এমবাপ্পে। প্রকাশ করেছেন ইতালিয়ান ক্লাব এসি মিলানে খেলার ইচ্ছাও।

 

সম্প্রতি স্কাই স্পোর্টস ইতালিকে একটি সাক্ষাত্কার দেন ফরাসি তারকা ফুটবলার এমবাপ্পে। সেখানে নিজেকে এসি মিলানের এক জন বড় ভক্ত বলে জানান তিনি। বলেন, ‘আমি যখন ছোট ছিলাম। তখন আমি এসি মিলানের অনেক বড় ভক্ত ছিলাম। আমি যদি কখনো ইতালিতে যাই, তাহলে আমি এসি মিলানের হয়ে খেলব। আমি ইতালির লিগে মিলানের প্রতিটা খেলা দেখি।’


এসি মিলানের প্রতি তার ভালোবাসা কোথায় থেকে জন্মাল। এই বিষয়ে এমবাপ্পে বলেন, ‘আমি যখন ছোট ছিলাম। আমাদের পাশাপাশি একটি পরিবার থাকত। তারা সবাই মিলানের অনেক বড় ভক্ত ছিলেন। আমি সবসময় তাদের বাড়িতে যেতাম ও তাদের সঙ্গে বসে মিলানের খেলা দেখতাম। এখনো আমি দেখি।’


এছাড়াও সিরি ‘আ’ লিগ নিয়ে এই ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি। আমি সিরি ‘আ’ লিগ দেখি। কারণ লিগটি অনেক ভালো। পরের বছর এই লিগ থেকে অনেক দল চ্যাম্পিয়ন লিগ খেলবে। তারা অনেক উন্নতি করেছে। তাদের জন্য অনেক শুভকামনা।’

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত