আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

অনন্ত-রাধিকার ২য় প্রিওয়েডিং-এ গাড়ি, চার্টার বিমান ও প্রাইভেট জেটের কোন কমতি ছিলোনা

অনন্ত-রাধিকার ২য় প্রিওয়েডিং-এ গাড়ি, চার্টার বিমান ও প্রাইভেট জেটের কোন কমতি ছিলোনা

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের মাত্র এক মাস বাকি। রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ ও তার স্ত্রী চান তাদের ছোট ছেলের বিয়েটা যেন গোটা বিশ্ব মনে রাখে। এ জন্য তারা বিন্দুমাত্র কমতি রাখছেন না। 


আগামী ১২ জুলাই মুম্বাইয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে বিয়ে হতে চলেছে অনন্ত আম্বানির। বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের (বিকেসি) জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হিন্দু বৈদিক রীতি অনুসারে সাত পাক ঘুরবেন দুজনে।


এই কয়েক মাস আগেই গুজরাটের জামনগরে ধুমধাম করে একপ্রস্থ প্রাক বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো তাদের। ফের ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত ইউরোপের একটি বিলাসবহুল ক্রুজে হলো দ্বিতীয় দফার প্রাক বিবাহ অনুষ্ঠান। যেখানে বড় বড় শিল্পপতি থেকে শুরু করে, বলিউড অভিনেতারা উপস্থিত ছিলেন। এবার এই প্রাক বিবাহ অনুষ্ঠান সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এলো। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আম্বানিরা এই অনুষ্ঠানে আসতে অতিথিদের জন্য নাকি ২০টি চার্টার বিমান বুকছিল। আর এ লিস্টের অতিথিরা ২৮মেতেই বার্সেলোনায় পৌঁছান।


বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত তারকারা যাতে আয়েশ করে গন্তব্যে পৌঁছতে পারেন তাই এই বিমানের ব্যবস্থা করা হয়েছিল, যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাড়ে।

এছাড়া পরিবারের সবাই, বিজনেস পার্টনার, বন্ধু, স্টাফ এবং নৃত্যশিল্পীদের নিয়ে যাওয়ার জন্য ১২টি প্রাইভেট জেটের ব্যবস্থা করেছেন তারা। এছাড়াও অন্যান্য অতিথিদের জন্য মোট ১৫০ টি আলিশান গাড়ির ব্যবস্থা করা হয়েছিল।

এদিকে জানা গেছে অনন্ত রাধিকার এই প্রাক বিবাহ অনুষ্ঠানে দুর্দান্ত সব মেনু রাখা ছিল। আন্তর্জাতিক মানের বিভিন্ন পদের সঙ্গে খাঁটি দক্ষিণ ভারতীয় খাবারের ব্যবস্থাও ছিল। 

অনন্ত রাধিকার এই প্রাক বিবাহ অনুষ্ঠানটি চলে ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত। এটি ইতালি এবং ফ্রান্সে অনুষ্ঠিত হয়। 

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট ছোটবেলার বন্ধু। সেখান থেকেই তাদের প্রেম শুরু। গত বছরই তাদের বাগদান সম্পন্ন হয়। এরপর এই বছরের শুরুতে তাদের প্রথম প্রাক বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানেই যেখান থেকে তাদের গল্প শুরু হয়েছিল অর্থাৎ গুজরাটের জামনগরে। তারপর এই দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান বিদেশে অনুষ্ঠিত হলো।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত