আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নির্বাচনে জয়ী হওয়ার পর বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স

নির্বাচনে জয়ী হওয়ার পর বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স

নির্বাচনে জয়ী হওয়ার পর বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে হয়েছে এই বৈঠক। নরেন্দ্র মোদির পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির অপর দুই শীর্ষ নেতা অমিত শাহ এবং জে পি নাড্ডা।


বিজেপির একটি সূত্র জানিয়েছে, বৈঠকে অন্যান্য শরিকদের তুলনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী কে চন্দ্রবাবু নাইডুর দিকে বিশেষ মনযোগ ছিল নরেন্দ্র মোদির। এমনকি বৈঠকের গোটা সময় মোদির পাশে ছিলেন এ দুই নেতা।


এবার ২৪০টি আসনে জয় পেয়েছে বিজেপি, আর জোট শরিক দলগুলো সম্মিলিতি ভাবে জয়ী হয়েছে ৫৩টি আসনে। তাই এককভাবে সরকার গঠন না করতে পারলেও জোটগতভাবে সরকার গঠনে কোনো বাধা নেই বিজেপির।

এদিকে, গতকাল নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই গুঞ্জন উঠেছিল যে নীতীশ কুমার ও কে চন্দ্রবাবু নাইডু এনডিএ জোট ছেড়ে কংগ্রেসের নেতৃত্বাধীন ইনডিয়া জোটে যোগ দিচ্ছেন। জোটের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এই দু’জনের যে অতীত রেকর্ড, তাতে এমন গুঞ্জন উঠলে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয় বিজেপির পক্ষে।

তাই এ বিষয়ে আর ঝুঁকি নেননি নরেন্দ্র মোদি। বৈঠকে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু উভয়ের কাছ থেকেই লিখিত সমর্থন আদায় করে তিনি।

বস্তুত, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ‘ডিগবাজি’ বা দল বদলের জন্য বিশেষভাবে পরিচিত। ২০১৯ সালের নির্বাচনে বিজেপির সঙ্গে এনডিএ জোটে থাকলেও পরে রাজ্য রাজনীতিতে সুবিধার জন্য বিহারের আঞ্চলিক রাজনৈতিক দল আরজেডির সঙ্গে জোট করেন নীতীশ। আরজেডি ব্যাপকভাবে বিজেপি বিরোধী দল।

আরজেডির সঙ্গে জোটের সুবাদে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইনডিয়াতেও যোগ দিয়েছিলেন নীতীশ। এমনকি ইনডিয়ার অন্যতম মুখপাত্র হিসেবে মনোনীতও হয়েছিলেন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত