আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ভোট স্থগিত করছে নির্বাচন কমিশন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ভোট স্থগিত করছে নির্বাচন কমিশন

আবারও রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ভোট স্থগিত করছে নির্বাচন কমিশন। বৈরী আবহাওয়া ও সুষ্ঠু নির্বাচন ও এজেন্টদের হুমকির প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএ) ডাকা অবরোধের মধ্যে শনিবার (৮ জুন) দ্বিতীয় দফায় এ উপজেলার ভোট স্থগিত করা হলো।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন খান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সড়ক ও নৌপথে অবরোধের কারণে আগামীকাল (৯ জুন) অনুষ্ঠেয় বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে ভোটের পরবর্তী তারিখ জানাননি তিনি।

 

এ উপজেলা পরিষদের ভোট মূলত গত ২৯ মে হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। 

অবরোধ প্রত্যাহার

এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন এবং সাজেকের বাঘাহাট নির্বাচনী এজেন্টদের হুমকির প্রতিবাদে আজ বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দেয় মাচলং নির্বাচন পরিচালনা কমিটি। এ কর্মসূচিতে সমর্থন দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। 

ভোট স্থগিতের বিষয়ে মাচলং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিপুল চাকমা জানিয়েছেন, নির্বাচন স্থগিত করায় দুপুর ১২টার পর অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তবে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন না হলে আবারও অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সাজেকে আটকা পর্যটকরা

এদিকে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে সড়ক ও নৌপথ অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় সাজেকে তিন শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন। দুপুরে অবরোধ প্রত্যাহার করা হলে পর্যটকরা সাজেক ছাড়তে শুরু করেন।

এর আগে অবরোধ চলাকালে উপজেলার বিভিন্ন সড়কে গাছেরগুড়ি ফেলে তাতে আগুন জ্বালিয়ে দেয় অবরোধকারীরা। এছাড়া বাঘাইছড়ির মারিশ্যা-দীঘিনালা সড়কের একটি মোটরসাইকেলে আগুন দেওয়ারও ঘটনা ঘটে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত