আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

দেশে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ

দেশে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ

জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের একটি বাড়িকে ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির ভিতরে বোমা থাকতে পারে এমন সন্দেহে ময়মনসিংহ থেকে বোমা ডিস্পোজাল টিম আনা হয়েছে। 


শনিবার (৮ জুন) দুপুরে ওই বাড়িতে প্রাথমিক তল্লাশি চালিয়েছে পুলিশ। এসময় একটি ভারতীয় পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। 


স্থানীয় লোকজন বলেন, পুলিশ আসার খবর পেয়ে জঙ্গিরা হয়তো পালিয়ে গেছে। 


নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, বাড়িটির মালিক হচ্ছেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ড. আব্দুল মান্নান। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমশিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে। তবে তিনি গাজীপুরে থাকেন। দুই বছর আগে আরিফ নামের এক ব্যাক্তিকে এ বাড়িটি ভাড়া দেওয়া হয়। তবে তাকে সেখানে পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে প্রাথমিক অভিযান চালিয়েে এই বাড়ি থেকে পিস্তল-গুলিসহ জঙ্গি প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার জন্য এখনও চূড়ান্ত অভিযান চালানো হয়নি। ইতিমধ্যেই পুলিশের কাউন্টার এন্টিটরোরিজম ইউনিট ও বোম ডিস্পোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। শিগগরিই চূড়ান্ত অভিযান পরিচালনা করা হবে। 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত