আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

গৃহকর্মীকে সংবর্ধনা জানিয়ে অনন্য নজির স্থাপন

গৃহকর্মীকে সংবর্ধনা জানিয়ে অনন্য নজির স্থাপন

রাজধানীতে সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে ৩৬ বছরের গৃহকর্মীকে বিদায় জানিয়ে অনন্য নজির স্থাপন করেছেন এক দম্পতি। গত ১২ মে মা দিবসের দিনে উপহারসামগ্রী, টাকা ও ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানান সরকারি তিতুমীর কলেজের অধ্যাপক কামরুন নাহার ও তার স্বামী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এন এম শরীয়ত উল্লাহ। 


এই দম্পতির সংসার দীর্ঘ ৩৬ বছর আগলে রেখেছিলেন গৃহকর্মী আনোয়ারা বেগম (৭০)। বিদায় অনুষ্ঠানের পর গাড়িতে করে রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে তাকে খাগড়াছড়ির রামগড়ের নিজ বাড়িতে দিয়ে আসা হয়। সেখানে তিনি ভাইয়ের ছেলেদের সঙ্গে বাকী জীবন কাটাবেন। 


গৃহকর্ত্রী কামরুন নাহার বলেন, এই ৩৬ বছরে তিনি নিজে পড়াশোনা শেষ করেছেন। বিসিএস দিয়েছেন। সন্তানের মা হয়েছেন। চাকরিতে ঢুকেছেন। ফেনী, ঢাকাসহ বিভিন্ন জায়গায় চাকরি করতে গেছেন। পুরোটা সময় সংসারের সব ঝড়ঝাপটা সামাল দিয়েছেন গৃহকর্মী আনোয়ারা বেগম।

শনিবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব তাহসিনা আফরিন গৃহকর্মী আনোয়ারা বেগমের বিদায় সংবর্ধনার ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি বলেন, ‘এই দীর্ঘ সময় আমাদের “আম্মুর বাসা” আগলে রেখেছেন—এই আনোয়ারা বুয়া। আমাদের বাসায় আসলে বুয়া ছিলেন গুরুত্বপূর্ণ পিলারের মতো। তার সহায়তায় আমরা তিন ভাইবোন আজ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কর্মজীবী নারী হিসেবে এখন বুঝি, বাসায় বিশ্বস্ত সহচর পাওয়া কত বড় নেয়ামত।’ 


যোগ করে তাহসিনা আফরিন আরও বলেন, ‘যাওয়ার সময় তিনি জমানো বেতন ও তাদের আত্মীয়-স্বজনদের জাকাতের অর্থ নিয়ে গেছেন। আম্মুর নির্দেশ অনুসারে আমরা দুই বোন প্রতিমাসে তার জন্য পেনশনের মতো করে পাঁচ হাজার টাকা পাঠাব। আর যেকোনো প্রয়োজনে আমরা তার পাশে থাকবো।’ 

গৃহকর্মী আনোয়ারা বেগমের ভাতিজার ঘরের নাতি স্কুলশিক্ষক আনোয়ার হোসেন মুঠোফোনে বলেন, তার দাদি এখন তাদের পরিবারের সঙ্গে থাকছেন। ঢাকা থেকে আসার পর তিনি ভালো আছেন।  

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

   

শেয়ার করুন

পাঠকের মতামত