আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

মিয়ানমার সীমান্ত থেকে ফের সেন্টমার্টিনগামী বাংলাদেশি একটি স্পিডবোটকে লক্ষ্য করে গুলি

মিয়ানমার সীমান্ত থেকে ফের সেন্টমার্টিনগামী বাংলাদেশি একটি স্পিডবোটকে লক্ষ্য করে গুলি

মিয়ানমার সীমান্ত থেকে ফের সেন্টমার্টিনগামী বাংলাদেশি একটি স্পিডবোটকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।


মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টার দিকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সাগরের ঘোলচর নামক স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-সেন্টমার্টিন স্পিডবোট মালিক সমিতির লাইনম্যান জাহাঙ্গীর আলম।


তিনি বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম থেকে চিকিৎসা করে আসা অসুস্থ রোগীকে নিয়ে সেন্টমার্টিনে যাওয়ার পথে সাগরের ঘোলচর নামক স্থানে গেলে মিয়ানমারের সীমান্তের একটি ট্রলার থেকে ওই স্পিডবোটকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। পরে স্পিডবোটটি কোন রকম সেন্টমার্টিন পৌঁছে যেতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কেহ হতাহত হননি।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘মিয়ানমার সীমান্ত থেকে পর পর তিনবার আমাদের বাংলাদেশি ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে। এ ঘটনার কারণে বিগত ৬ দিন ধরে টেকনাফ থেকে সেন্টমার্টিনে কোন ধরনে খাদ্য সরবরাহ করা যাচ্ছে না। ফলে দ্বীপের বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে বসবাস করছেন।’


তিনি সাগরে কোস্টগার্ড ও বিজিবির টহল আরো জোরদার করার জন্য জোর দাবি জানান।

এ বিষয়ে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘সাগরে সেন্টমার্টিনগামী একটি স্পিডবোটকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে শুনলাম। এর আগেও মিয়ানমার সীমান্ত থেকে নির্বাচন কর্মকর্তাদের বহনকারী ট্রলারসহ দুবার লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে।’

এর আগে গত ৫ জুন সেন্টমার্টিনে স্থগিত থাকা টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফেরার পথে এবং ৮ জুন সেন্টমার্টিনে ইট-বালি ও খাদ্যসামগ্রী নিয়ে যাওয়ার পথে মিয়ানমার সীমান্ত থেকে এ ট্রলারে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়েছিল।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত