আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

এক খামারির ২৭ গরুর মৃত্যু

এক খামারির ২৭ গরুর মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় গত ৩ দিনের ব্যবধানে ষাঁড়, গাভি ও বাছুরসহ এক খামারির ২৭টি গরু মারা গেছে। উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ‘তাহাযিদ অ্যাগ্রো ফার্ম’ নামের এক গরুর খামারে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাঁচা নেপিয়ার ঘাস খাওয়ায় মারা গেছে গরুগুলো। এতে খামার মালিকের ক্ষতি হয়েছে প্রায় ৫০ লক্ষাধিক টাকা।  


খামারের মালিক জাহেরুল ইসলাম জানান, গত শুক্রবারে খামারের শ্রমিকরা মাঠ থেকে কাঁচা নেপিয়ার ঘাস কেটে গরুদের খেতে দেয়। এর কিছুক্ষণ পর কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়ে। শনিবার সকাল, দুপুর ও রাতে ১টি করে মোট ৩টি গরু মারা গেছে। পরদিন রোববারে ৮টি গরু মারা যায়। মঙ্গলবার পর্যন্ত খামারের মোট ২৭টি গরু মারা গেছে। মারা যাওয়া ষাঁড় ও গরুগুলো কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিলো। 


স্থানীয় বাসিন্দা মো. ফারুক হোসেন জানান, খামারটিতে ষাঁড় ও গাভী মিলিয়ে বিভিন্ন জাতের ছোট-বড় প্রায় ১০০টির মতো গরু রয়েছে। এগুলোকে কোরাবানির হাটে পাঠানোর জন্য তৈরি করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে গত কয়েকদিনে একে একে তাদের ২৭টি গরু মারা গেছে। 

পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমএমএ আউয়াল তালুকদার ইত্তেফাককে জানান, নাইট্রেট পয়েজনিংয়ের কারণে এমনটি হয়ে থাকতে পারে। বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। এই ঘাস গরুকে খাওয়ালে নাইট্রেট বিষক্রিয়া দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। তবে প্রকৃত ঘটনা জানার জন্য ঘাস ও মৃত গরুর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। খামারের অন্যান্য গরুগুলো যেন আক্রান্ত না হয়, সে জন্য আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসা প্রদান করেছে যাচ্ছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত