আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

আজ পয়লা বৈশাখ : শুভ নববর্ষ ১৪২৩ বাংলা

আজ পয়লা বৈশাখ : শুভ নববর্ষ ১৪২৩ বাংলা

বিগত দিনের সব বেদনা আর হতাশা দূর করে নতুন আশা আর প্রাণের বারতা নিয়ে এসেছে নতুন বছর। আজ পয়লা বৈশাখ। বাংলা ১৪২৩ সালের প্রথম দিন।

নতুন বছরের আবাহন সংগীত আর বর্ষবরণের উৎসবে মুখরিত থাকবে বাংলার চারদিক। মাঠে-প্রান্তরে, শহর-নগরে, গ্রাম কিংবা নদীপারে সবাই মিলিত হবে উৎসবে। কোটি প্রাণের চাঞ্চল্য আর উৎসব-মুখরতায় সুর উঠবে বাঁশির, বেজে উঠবে ঢোল-বাদ্য।

প্রতিবারের মতো এবারও দেশেবিদেশে নানা আয়োজনে উদযাপন হচ্ছে নববর্ষের। ভোর থেকে পথে পথে ঢল নামবে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষের। তাদের পরনে থাকবে লাল-সাদার পাশাপাশি বাহারি রঙের নকশাদার পোশাক।

মেলা বসবে পার্কে কিংবা কোনো খোলা জায়গায়। নানা গ্রামীণ পসরা নিয়ে বসবে দোকানিরা। বাবা কিংবা কাকা-মামার কাঁধে চড়ে শিশুটি কিনবে ঢুগঢুগি কিংবা  হাতি-ঘোড়া খেলনা। কিশোরী-তরুণীরা লাল চুড়িতে ভরবে হাত।

বছরের প্রথম দিনটিতে বাসাবাড়িতে তৈরি হবে বাঙালি খাবার- শুঁটকি-বেগুন-ডাল-আলু-কালিজিরাসহ নানা পদের ভর্তা।

তবে ইলিশকে বৈশাখের খাদ্যতালিকায় না রাখতে বিভিন্ন মহল থেকে আছে আহ্বান। এমনকি প্রধানমন্ত্রীও ঘোষণা দিয়েছেন, এদিন তার পাতে থাকবে না ইলিশ। কারণ এ সময়টি ইলিশের প্রজননকাল। ফলে এবার ‘পান্তা-ইলিশ’ অনেকটা নিরুৎসাহিত হচ্ছে।

বাংলাদেশের পার্বত্য জেলার আদিবাসী সম্প্রদায় প্রতিবছরের মতো পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

নববর্ষ উপলক্ষে কাল সরকারি ছুটির দিন। জাতীয় সংবাদপত্রগুলোতে থাকছে বাংলা নববর্ষের বিশেষ দিক তুলে ধরে ক্রোড়পত্র। সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলে রয়েছে নববর্ষকে ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।

বাংলা নবর্বষ ১৪২৩ উপলক্ষে প্রবাসী কমিউনিটিসহ সবাইকে লস এঞ্জলেসেরে জনপ্রিয় বাংলা নিউজর্পোটাল  এলএ বাংলাটাইমসের পক্ষ থেকে আমাদরে সকল লেখক, পাঠক, শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ীসহ প্রবাসী কমিউনিটির সবাইকে বৈশাখী শুভচ্ছো ও প্রাণঢালা অভনিন্দন।

বৈশাখের ইতিহাস
ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষিপণ্যের খাজনা আদায় করত। কিন্তু হিজরি সন চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সঙ্গে মিলত না। এতে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করতে হতো। খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মোগল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন।

সম্রাটের আদেশ মতে তৎকালীন বাংলার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরি সনের ওপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০ মার্চ বা ১১ মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় (৫ নভেম্বর, ১৫৫৬) থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন,  পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়।

১৯৭২ সালে বাংলা ১৩৭৯ সন ‘পয়লা বৈশাখ’ বাংলাদেশের জাতীয় পার্বণ হিসেবে অন্তর্ভুক্ত হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত