আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

লং মার্চ থেকে ৫ দাবি ইনকিলাব মঞ্চের

লং মার্চ থেকে ৫ দাবি ইনকিলাব মঞ্চের

আন্তঃসীমান্ত নদীতে ভারতের বাঁধ দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে অভিযোগ করে ডম্বুর বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ থেকে ৫ দফা দাবি জানানো হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে ভারতের পানিসন্ত্রাসের প্রতিবাদে ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগ থেকে শুরু করে যাত্রাবাড়ী, কুমিল্লার চান্দিনায় পথসভা করেন লং মার্চে অংশগ্রহণকারী।


যুগের পর যুগ বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করায় আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলার দাবি জানিয়ে তারা বলছেন, বাঁধের কারণে বর্ষা মৌসুমে বন্যা আর ফসলের মৌসুমে খরার কবলে পড়ছে বাংলাদেশ।


ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে সম্প্রতি দেশের পূর্বাঞ্চলের ১১ জেলা ভয়াবহ বন্যার কবলে পড়ে। এতে অন্তত ৭১ জনের প্রাণহানি ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। অভিযোগ উঠেছে, ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়ার কারণে বাংলাদেশের এমন পরিস্থিতি হয়েছেযদিও ভারত সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেছে, বাংলাদেশের বন্যা ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়ার কারণে হয়নি।

আওয়ামী লীগ সরকারের সহায়তায় বছরের পর বছর ভারত পানি সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের মানুষের ওপর সীমাহীন জুলুম করেছে অভিযোগ করে বাঁধ ভেঙে দেওয়াসহ ৫ দফা দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। দাবিগুলো হলো:


১. অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া।
২. জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশন ১৯৯৭-এ অতিসত্বর অনুস্বাক্ষর করা। এ কনভেনশন অনুযায়ী ভাটির দেশ হিসেবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানের দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করা।
৩. আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া।
৪. ৫৪টি আন্তঃসীমান্ত নদীর অববাহিকাভিত্তিক পানিবণ্টনে সব পন্থাকে অন্তর্ভুক্ত করা।
৫. ভারতের সব অবৈধ বাঁধ উচ্ছেদের দাবিতে আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভুক্ত করা। 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত