আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

সার্ক-এর চেতনাকে পুনরুজ্জীবিত করার দাবি

সার্ক-এর চেতনাকে পুনরুজ্জীবিত করার দাবি

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর চেতনাকে পুনরুজ্জীবিত করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) চেতনার পুনরুজ্জীবন ঘটাতে হবে। যদিও সার্ক একটি মহৎ উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল, কিন্তু এখন কেবল কাগজে-কলমেই বিদ্যমান।


ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতের সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আঞ্চলিক জোট সার্কে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

 

ড. ইউনূস বলেন, সার্কের মতো একই ধাঁচে গঠিত ইউরোপীয় ইউনিয়ন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পেরেছে। কিন্তু সার্ক এখনো তা অর্জন করতে পারেনি। আমাদের নিশ্চিত করতে হবে যাতে সার্ক কাজ করে। ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকান এবং এটি কত চমৎকারভাবে কাজ করে।


তিনি উল্লেখ করেন, এ মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নরেন্দ্র মোদির সাথে সাক্ষাতের চেষ্টা করবেন। সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের একসঙ্গে ফটোসেশনের জন্য সবাইকে একত্রিত করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

প্রোফেসর ইউনূস বলেন, অবশ্যই আমরা নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার চেষ্টা করবো। চেষ্টা করব সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা একত্রিত হয়ে ছবি তুললে। সার্ক গঠিত হয়েছিল একটি মহৎ উদ্দেশ্যে; এটি এখন কেবল কাগজে বিদ্যমান এবং কাজ করছে না। আমরা সার্কের নামটাও ভুলে গেছি! সার্কের চেতনাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি।

আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ থেকে ড. ইউনূস এবং ভারত থেকে নরেন্দ্র মোদীও যোগ দেবেন।

ড. ইউনূস বলেন, দীর্ঘদিন ধরে সার্ক শীর্ষ সম্মেলন হচ্ছে না। আমরা ঐক্যবদ্ধ হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

ভারতের সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষ ২০১৬ সালে সার্ক শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল ইসলামাবাদে। কিন্তু ওই বছরের ১৮ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা ছাউনিতে সন্ত্রাসী হামলার পর 'বিদ্যমান পরিস্থিতি'র কারণে ভারত সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে অপারগতা প্রকাশ করে। বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তানও যোগ দিতে অস্বীকৃতি জানানোর পর সম্মেলন বাতিল হয়ে যায়।

ইউনূস বলেন, পাকিস্তানের সমস্যা হলে অন্য উপায়ে কাজ করা যেতে পারে। কিন্তু সার্কের কার্যক্রম যেন থেমে না যায়।

বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে ইউনূস বলেন, মিয়ানমারকে সেখানকার জনগণকে ফিরিয়ে নিতে রাজি করাতে তিনি ভারতের সহায়তা চাইবেন। সংকট মোকাবিলায় ঢাকার ভারত ও চীন উভয়ের সহায়তা প্রয়োজন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত