আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

ইউনূস-মোদির দুজনের মধ্যে কোন বৈঠক হবে না

ইউনূস-মোদির  দুজনের মধ্যে কোন বৈঠক হবে না

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে আগামী সপ্তাহে  যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তাদের দুজনের মধ্যে কোন বৈঠক হবে না বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিষয়টি সম্পর্কে জানেন এমন কয়েকজন ব্যক্তি ও সূত্রের বরাতে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদে দুই নেতা উপস্থিত থাকবেন বিধায় সাইডলাইনে একটি বৈঠকের জন্য চলতি মাসের শুরুতে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ।বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপড়েন শুরু হয়েছে মূলত তা দূর করতে সাহায্য করবে এই আশায় একটি বৈঠকে আগ্রহী ছিল বাংলাদেশ। তারা বলেছেন, এ ধরনের বৈঠক ভারতের এজেন্ডার অংশ নয়। এছাড়াও যুক্তরাষ্ট্রে তিন দিনের সফরে বেশ ব্যস্ত সময়সূচি রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী মোদির। আগামী ২১ সেপ্টেম্বর তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতার পাশাপাশি চতুর্দেশীয় জোট ‘কোয়াড’-এর শীর্ষ বৈঠক এবং ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সভায় যোগ দেবেন মোদি, জানিয়েছে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়। যার কারণে বাংলাদেশের নতুন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না তার। ওই ব্যক্তিদের একজন বলেন, "প্রধানমন্ত্রী মোদি নিউইয়র্কে সাধারণ পরিষদের সাইডলাইনে কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে, তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে বৈঠক তার (মোদির) সময়সূচিতে নেই।" তিনি বলেন, মোদি এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে যেটিও ভারতীয় পক্ষের এজেন্ডার মধ্যে ছিল না। তবে নিউইয়র্কে এই দুই নেতার মধ্যে একটি বৈঠক হওয়ার বিষয়টি এখনই নিশ্চিত করা যাচ্ছে না। সাম্প্রতিক ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মন্তব্য এবং ঢাকার অন্তর্বর্তী সরকারের সদস্যদের প্রায় প্রতিদিনের মন্তব্যে ভারতের সমালোচনা ভালোভাবে নিচ্ছে না নয়াদিল্লি। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত