আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

গণহত্যার জন্য আগে আওয়ামী লীগ ও তাদের ব্যক্তিবর্গের বিচার হবেঃ নাহিদ

গণহত্যার জন্য আগে আওয়ামী লীগ ও তাদের ব্যক্তিবর্গের বিচার হবেঃ  নাহিদ

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যত কাঠামোর নানা দিক নিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণহত্যার জন্য আগে দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের ব্যক্তিবর্গের বিচার হবে এবং এরপর জনগণ সিদ্ধান্ত নেবে তাদের রাজনীতি থাকবে কি না। এছাড়াও শিক্ষার্থীদের রাজনৈতিক দল, তার ব্যক্তিগত রাজনৈতিক আকাঙ্ক্ষা, জঙ্গিবাদ, গণহারে মামলা, ডিজিটাল নিরাপত্তা আইন ও নির্বাচন পদ্ধতির সংস্কার নিয়ে কথা বলেছেন নাহিদ।


তিনি বলেন, অভ্যুত্থানের প্রতিশ্রুতি নিয়েই আমরা সরকারে এসেছি। আমাদের ভূমিকা ...আমরা তখন রাজপথে ছিলাম এখন সরকারে আছি। ভূমিকা উদ্দেশ্য এবং লক্ষ্য একই থাকছে। আমরা ফ্যাসিস্ট কাঠামো বিলোপ করে একটা নতুন বাংলাদেশ করতে চাই যেখানে সামাজি ন্যায় বিচার ও গণতন্ত্র নিশ্চিত থাকবে। আমরা সরকারে থেকেও সেই একই কাজটিই করছি। হয়তো আমাদের পদ্ধতিটি আলাদা হয়েছে। কিন্তু আমাদের ভূমিকা ও লক্ষ্য উদ্দেশ্য একই রয়েছে।

ব্যক্তিগতভাবে রাজনীতি করার ইচ্ছে আছে কি না জানতে চাইলে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ব্যক্তিগতভাবে রাজনীতি করার ইচ্ছে ছিল কিন্তু একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণকে সাথে নিয়ে জনগণের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে আছি। রাজনীতির বিষয়টি জনগণের ওপর আমি ছেড়ে দিচ্ছি। যদি জনগণ প্রত্যাশা করে বা আমার সে ধরনের ভূমিকা রাখার সুযোগ থাকে আমি সেটা ভবিষ্যতে রাখবো।

রাজনীতিতে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, এই যে হত্যাযজ্ঞ হয়েছে, গত ১৫ বছরের যে দুর্নীতি, দুঃশাসন, লুটপাট এবং ভোটাধিকার হরণ, এরজন্য অবশ্যই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অলরেডি এর কার্যক্রম শুরু হয়েছে। আওয়ামী লীগ দল হিসেবে এবং তাদের নেতাকর্মীরা ব্যক্তিগতভাবেও এই সকল অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন এবং গণহত্যার প্রধান নির্দেশদাতা ছিলেন। যে হত্যা এবং অপকর্ম তারা করেছেন সেটার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা। বিচার প্রক্রিয়ার পরই বলা যাবে আওয়ামী লীগের রাজনীতি কতটুকু থাকবে কি থাকবে না। বিচারের আগে তাদের রাজনীতি বা তাদেরকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই।


নাহিদ বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় বিঘ্ন ঘটে এই ধরনের আইন বা ধারা আমরা বাতিল অথবা সংশোধন করবো। সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়েও অলরেডি কাজ শুরু হয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত