আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

চেন্নাই টেস্টে অবিশ্বাস্য শুরু পায় বাংলাদেশ

চেন্নাই টেস্টে অবিশ্বাস্য শুরু পায় বাংলাদেশ

চেন্নাই টেস্টে অবিশ্বাস্য শুরু পায় বাংলাদেশ। দলীয় ৩৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটারকে ফিরিয়ে টপ অর্ডার লণ্ডভণ্ড করে দেন এই পেসার হাসান মাহমুদ। এরপর যশস্বী জয়সাওয়াল ও রিঝভ পন্থের ব্যাটে প্রতিরোধ গড়ে ভারত। মাঝে আরও তিন উইকেট হারিয়ে ফের চাপে পড়ে স্বাগতিকরা। তবে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের শতরানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ওয়ানডে মেজাজে সেঞ্চুরি তুলে নিয়েছেন অশ্বিন।   


বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ১৪ রানে ৬ রান করা রোহিত শর্মাকে সাজঘরে ফেরান হাসান।

এরপর দলীয় ২৮ ও ৩৪ রানে আরও দুই উইকেট হারায় ভারত। রানের খাতা খোলার আগেই শিবমন গিলকে আউট করেন হাসান। আর ৬ বলে ৬ রান করা বিরাট কোহলিকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন এই টাইগার পেসার।

এরপর জয়সাওয়াল ও পন্থ মিলে প্রতিরোধ গড়েন। ৬২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৯৬ রানে ৫২ বলে ৩৯ রান করা পন্থকে আউট করে বাংলাদেশকে ফের ব্রেক থ্রু এনে দেন হাসান।


একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন জয়সাওয়াল। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন জয়সাওয়াল। এরপর দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে ফের চাপে পড়ে ভারত। 

জয়সওয়াল ১১৮ বলে ৫৬ ও রাহুল ৫২ বলে ১৬ রান করে আউট হন। এরপর রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন মিলে চাপ সামাল দেন। টাইগার বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার। মারমুখী ব্যাটিংয়ে ৫৮ বলে ফিফটি তুলে নেন অশ্বিন। সেইসঙ্গে শতরানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

অন্যদিকে ৭৩ বলে ফিফটি তুলে নেন জাদেজা। সেইসঙ্গে রানের চাকা সচল রাখেন অশ্বিন-জাদেজা। ওয়ানডে স্টাইলে খেলে ১০৮ বলে সেঞ্চুরি তুলে নেন অশ্বিন। টেস্ট ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি।   

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত