আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ব্যবস্থা গ্রহণ না করায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অসোন্তষ

ব্যবস্থা গ্রহণ না করায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অসোন্তষ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিপীড়িত ও বৈষম্যর শিকার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অধিদপ্তরের বিভিন্ন সময়ের টেন্ডার বাণিজ্য এবং দুর্নীতির বিরুদ্ধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর অভিযোগ দায়ের করে। তবে এ বিষয়ে অভিযোগ দাখিলের পরও কোন ব্যবস্থা গ্রহণ না করায় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসোন্তষ দেখা দিয়েছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমআইএস) মো. তসলিম উদ্দিন খান এবং সাবেক পরিচালক (এমআইএস) মো. শাহাদাত হোসাইনের রেজিস্টার কেলেংকারী, টেন্ডার বাণিজ্য এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন নিপীড়িত ও বৈষম্যবিরোধী কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের কাছে দেয়া আবেদনে বলা হয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমআইএস) মোঃ তসলিম উদ্দিন খান এবং সাবেক পরিচালক (এমআইএস) মোঃ শাহাদাত হোসাইন এর দূর্নীতির ফলে পরিবার কল্যাণ সহকারী রেজিস্টার (৯ম সংস্করণ), সাপ্লিমেন্টরি রেজিস্টার ও বিভিন্ন ধরনের এমআইএস ফরম সরবরাহ না নিয়েই ২০১৮-১৯ অর্থবছরে ঠিকাদারী প্রতিষ্ঠান নিপুন প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিঃ কে সম্পূর্ণ চুক্তিমূল্য পৌনে দুই কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

নিপুন প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিঃ কে এই কাজটি পেতে সহযোগিতা করেছে উপকরণ ও সরবরাহ ইউনিটের তৎকালীন উপপরিচালক (বৈদেশিক সংগ্রহ) মোঃ শাহাদাত হোসাইন ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সংযুক্ত-উপকরণ ও সরবরাহ ইউনিট) মোঃ রফিকুল ইসলাম। মোঃ শাহাদাত হোসাইন দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি এবং জনাব মোঃ রফিকুল ইসলাম দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব ছিলেন।

নিপুন প্রিন্টিং ইন্ডাষ্ট্রিজ লিঃ এর সত্ত্বাধিকারী ইকবাল হায়দার চৌধুরী এবং পরিচালক (এমআইএস) মোঃ তসলিম উদ্দিন খান একই এলাকার (সিরাজগঞ্জ) হিসেবে সকলে জানতো। চুক্তি মোতাবেক ৮ সপ্তাহের মধ্যে সকল মালামাল দেওয়ার কথা থাকলেও সকল মালমাল রিসিভ না করেই তৎকালীন অতিরিক্ত পরিচালক (ড্রাগস এন্ড স্টোরস) এর দায়িত্বে থাকা মোঃ তসলিম উদ্দিন খান মোটা অংকের অর্থের বিনিময়ে মালামাল বুঝে পাওয়ার প্রত্যয়ন দেন যার ফলে সমুদয় বিল পরিশোধ করা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত