আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ডিসেম্বরে ‘আমার দেশ’ পত্রিকা বাজারে আসবেঃ মাহমুদুর রহমান

ডিসেম্বরে ‘আমার দেশ’ পত্রিকা বাজারে আসবেঃ মাহমুদুর রহমান

আগামী ডিসেম্বরে ‘আমার দেশ’ পত্রিকা বাজারে আসবে বলে জানিয়েছেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।


মাহমুদুর রহমান বলেন, পত্রিকাটি আর্থিক সমস্যায় রয়েছে। আপাতত অন্য প্রেসে ছাপানো হবে। এ সময় দৈনিকটি চালুর ক্ষেত্রে যাতে কোনও আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে না হয় সেজন্য সরকারের প্রতি অনুরোধও করেন তিনি।


তিনি আরও বলেন, গত ১৬ বছর গণমাধ্যম ফ্যাসিস্ট সরকারের হয়ে কাজ করেছে। ‘আমার দেশ’ পত্রিকার ওপর হওয়া হামলা-অত্যাচার নিয়ে কোনো সম্পাদক কথা বলেনি। এ সময় সংবাদমাধ্যমের স্বাধীনতা যাতে কোনো আইনেই খর্ব না হয় সেদিকে লক্ষ্য রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তা ছাড়া, কমিশনে ফ্যাসিবাদের দোসরা থাকলে এই কমিশন খুব সামনে এগিয়ে যেতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত