আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

কলেজছাত্রীকে দলবদ্ধ ধ র্ষ ণের অভিযোগ

কলেজছাত্রীকে দলবদ্ধ ধ র্ষ ণের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক কলেজছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা দেড়টার দিকে গুলিয়াখালী সৈকতে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। বিকেল ৩টার দিকে সীতাকুণ্ড থানা পুলিশ ওই কলেজছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 


ভুক্তভোগী জানান, সীতাকুণ্ড গার্লস কলেজের এক শিক্ষার্থী শনিবার দুপুরে রাকিব (২৫) নামে তার এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সী-বিচ এলাকায় ঘুরতে যায়। বীচ এলাকার বেড়িবাঁধ পার হয়ে সাগর পাড়ে যাওয়া সময় চারজন যুবক তাদের ধরে উপকূলে ঝাউ বাগান এলাকায় জিম্মি করে নিয়ে যায়। এ সময় শিক্ষার্থীর বন্ধু রাকিবকে মারধর করে তারা। পরে পালাক্রমে চারজন ধর্ষণ করে। স্থানীয় লোকজন খবর পেয়ে মেয়েকে উদ্ধার করলেও ধর্ষণকারীরা পালিয়ে যায়। 


ওই কলেজছাত্রী বলেন, ‘রেহাই পেতে অনেক আকুতি-মিনতি করেছি। তাদের পায়েও ধরেছি। কিন্তু তারপরও তাদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারিনি।’

স্থানীয় বাসিন্দা মুন্না বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ওই তরুণীকে উদ্ধার করেছি। তার চোখেমুখে ছিল ভয়ের ছাপ। তিনি দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে আমাদের জানিয়েছেন।’


তিনি আরও বলেন, সৈকতে পযাপ্ত কোন নিরাপত্তা ব্যবস্থা নেই। বিভিন্ন সময়ে পর্যটকদের বখাটেদের হয়রানির শিকার হতে হয়। 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিস্তারিত জানার পর জানাবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগের বিষয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত