আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ধর্ষণের জন্য দায়ী কে, জানালেন শায়খ আহমাদুল্লাহ

ধর্ষণের জন্য দায়ী কে, জানালেন শায়খ আহমাদুল্লাহ

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও সামাজিক সাহায্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বারবার এ ধরনের পৈশাচিক ঘটনার পুনরাবৃত্তির জন্য বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেছেন তিনি। 


শনিবার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা লিখেন তিনি। 


মাগুরার ঘটিনাটি পুরো দেশকে স্তম্ভিত করেছে উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ লিখেন, এরকম পৈশাচিক ঘটনা এদেশে এই প্রথম নয়। বার বার কেন এই ধরনের ঘটনা ঘটছে, এখন সেই প্রশ্নের জবাব খোঁজা জরুরি। 
 
তিনি লিখেন, প্রশাসনিক দুর্বলতা, আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতি কতটা প্রকট হলে অপরাধীরা বারবার এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ সাহস পায়! অপরাধীরা জানে, এদেশে টাকা দিয়ে সব ‘ম্যানেজ’ করা যায়। তাইতো অপকর্ম করার আগে তারা একবারও ভাবে না।
 
পোস্টের শেষে তিনি লিখেন, যুগ যুগ ধরে চলে আসা ভঙ্গুর আইন ও বিচারব্যবস্থার কারণে এই যে অপরাধগুলো ঘটছে, এর দায় আসলে কে নেবে! অর্থনৈতিক দুর্বলতায় আমাদের দুঃখ নেই। কিন্তু আমরা সুশাসন চাই। আমরা এমন একটি ইনসাফপূর্ণ দেশ চাই, যেখানে অপরাধীরা অপরাধ করে পার পাবে না; যেখানে অপরাধীরা অপরাধ করলে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে; যে দেশের প্রশাসন ও বিচারব্যবস্থার ওপর সকল মানুষ আস্থা রাখবে। 

পোস্টের শেষে তিনি প্রশ্ন রাখেন, তেমন স্বপ্নের দেশ আমরা কবে পাব? আর এতোদিনের ব্যর্থতার দায় কার?

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত