আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ভারতের সঙ্গে রাশিয়ার ২৫ কোটি ডলারের অস্ত্র চুক্তি

ভারতের সঙ্গে রাশিয়ার ২৫ কোটি ডলারের অস্ত্র চুক্তি

প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ভারত রাশিয়ার সঙ্গে ২৪ কোটি ৮০ লাখ ডলারের একটি চুক্তিতে সই করেছে। চুক্তি অনুযায়ী ভারতের টি-৭২ যুদ্ধট্যাঙ্কের জন্য এক হাজার হর্স পাওয়ারের ইঞ্জিন সরবরাহ করবে রাশিয়া। নথিপত্রহীন অভিবাসনপ্রত্যাশীদের ফেরত পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ চুক্তিটি করে।

গতকাল শনিবার ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। দিল্লির কর্মকর্তারা জানান, চুক্তি অনুযায়ী রাশিয়ার ট্যাঙ্ক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারতের চেন্নাইভিত্তিক আর্মার্ড ভেহিকল নিগম লিমিটেডকে প্রযুক্তি সরবরাহ করবে, যাতে ‘মেইক ইন ইন্ডিয়া’ প্রচেষ্টা জোরদার করা সম্ভব হয়।


বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়ার অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি রোসোবরোনেক্সপোর্টের সঙ্গে এ চুক্তিটি সই করেছে ভারত। টি-৭২ ট্যাঙ্কগুলো সাবেক সোভিয়েত ইউনিয়ন যুগের। যুদ্ধে ব্যবহারযোগ্য এসব ট্যাঙ্ক ভারতের সামরিক বাহিনীর বহরে সংযুক্ত রয়েছে। সব মিলিয়ে এ ট্যাঙ্কের সংখ্যা আড়াই হাজারের মতো। এগুলোতে ৭৮০ হর্সপাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, এসব ট্যাঙ্কের হর্সপাওয়ার বাড়িয়ে এক হাজার করা হবে। বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এসব ট্যাঙ্কের ইঞ্জিন উন্নতকরণের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে ভারতীয় সামরিক বাহিনীর সক্ষমতা বাড়বে।

ভারত বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ। গত কয়েক দশক ধরে ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া। ইউক্রেনের কারণে মস্কোর প্রতিরক্ষা সক্ষমতা কিছুটা দুর্বল হওয়ায় ভারত এখন পশ্চিমের দেশগুলোর দিকেও নজর দিচ্ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত