আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালিত হয়েছে

নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালিত হয়েছে

সংস্কারের পর নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের চাষাঢ়া এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে চাষাঢ়া থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
​​​​​​​
সমাবেশে বক্তারা বলেন, নির্দিষ্ট একটি দল নির্বাচন-নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলেছে। কিন্তু আমাদের রক্তের দাগ এখনও শুকায়নি। আমরা এখনও হত্যার বিচার পাইনি। আপনারা আমাদের রক্তের সঙ্গে বেঈমানি করবে না। শুধুমাত্র নির্বাচনের জন্য আমরা রক্ত দেইনি। দেশের ভবিষ্যৎ বদলানোর জন্য আমরা রক্ত দিয়েছি। আমরা চাচ্ছি আগে এ দেশে খুনি হাসিনার বিচার হবে এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে।


বক্তারা বলেন, দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের জন্য নির্বাচন চাচ্ছে। কিন্তু আগে সংস্কার তারপর নির্বাচন। তা না হলে স্বৈরাচার হাসিনার মতো তাদেরও পতন হবে।

বক্তারা আরও বলেন, আমরা এই দেশের পরিবর্তনের নতুন একটি স্বপ্ন নিয়ে এসেছিলাম। আজকে যদি এই নির্বাচন হয় আপনারা কি মনে করেন এ দেশ পরিবর্তন হবে? কখনো হবে না। ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের পর যেসব নির্বাচন হয়েছিল তা কোনো পরিবর্তন হয়নি। আর ড. ইউনূস সরকার যদি শক্ত হয়ে আগে সংস্কার করে তারপর নির্বাচন দেয় তাহলে দেশের পরিবর্তন সম্ভব হবে।

তারা বলেন, যারা ১৭ বছর বলেছেন জনগণ ভোটের অধিকার পায়নি তাদের উদ্দেশ্যে বলছি, আগে গণপরিষদ নির্বাচন দিন। জনগণের মতামত নেন, তারা কি আদৌ নির্বাচন চায় নাকি চায় না। অধিকাংশই বলবে আমরা নির্বাচন চাই না। যারা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছেন তাদের বলছি, আপনারা আগে সংস্কারের পেছনে আসুন। দেশের মৌলিক যে দাবিগুলো আছে সেগুলো সংস্কার করুন তারপর নির্বাচনের কথা বলুন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত