আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব না বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব না বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

মিয়ানমারের রাখাইন রাজ্যের (আরাকান) বর্তমান অবস্থায় রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব না বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টিটিভ ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, আমরা সবপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছি। যাতে আরাকানে (রাখাইন) শান্তি এবং স্থিতি অবস্থা ফিরে আসে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি পরিস্থিতি বিরাজ করে। আশা করছি আমরা সফল হবো।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার শহরের রাখাইন পল্লীতে জলকেলি উৎসব উপলক্ষে ‘শুভ রাখাইন সাংগ্রেং ১৩৮৭’ শীর্ষক আলোচনাসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শহরের পেশকারপাড়ায় জলকেলি মণ্ডপে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ড. খলিলুর রহমান।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে সভায় ড. খলিলুর রহমান বলেন, আমাদের দেশ সকল ধর্মের, সকল নৃ-গোষ্ঠীর সংস্কৃতির একটি দেশ। আমাদের দেশে এই সময়টা হচ্ছে উৎসবের একটি সময়। আমরা বাংলা নববর্ষ পালন করেছি। আজ সাংগ্রেংয়ে এসেছি। সকলকে তিনি শুভেচ্ছা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মিয়ানমার সরকার এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হওয়াকে বর্তমান সরকারের বিশাল কূটনৈতিক সফলতা মন্তব্য করে ড. খলিলুর রহমান বলেন, এটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই পদক্ষেপটি প্রয়োজন ছিল রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য।
​​​​​​​
শুক্রবার কক্সবাজার এসে রোহিঙ্গা ক্যাম্পে জুমার নামাজ আদায় করেছেন জানিয়ে তিনি বলেন, আমি রোহিঙ্গাদের বলেছি একটি আন্তর্জাতিক জাতিসংঘের সম্মেলন হচ্ছে। যে সম্মেলনে রোহিঙ্গারা যেন সংঘবদ্ধভাবে একটি অবস্থান তুলে ধরে। যাতে নিরাপদে স্বদেশে ফেরত যেতে পারে। আমরা সব দরজা খোলা রেখেছি সকল পক্ষের সঙ্গে আলোচনা করছি।

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ঈদে যেন রোহিঙ্গারা মিয়ানমারের ফিরতে পারেন তার জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত