আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সিএনজি চালকদের বিক্ষোভে বনানী অচল

সিএনজি চালকদের বিক্ষোভে বনানী অচল

রুট নির্ধারণের দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। রোববার সকাল ১০টার দিকে চালকেরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। তাদের অবরোধের কারণে এ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

দেখা গেছে, কাফনের কাপড় পরে অনেক সিএনজিচালক অবরোধে অংশ নিয়েছেন। তারা অ্যাম্বুলেন্স ও বিমানবন্দরগামী গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন। এ ছাড়া অন্য কোনো গাড়ি যেতে দিচ্ছেন না।

যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে সড়ক অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে আশপাশের এলাকায়। তীব্র রোদে সড়কের মধ্যে স্থবির থাকার তীব্র নিন্দা জানিয়েছেন সাধারণ যাত্রীরা। লামিয়া আক্তার নামে এক শিক্ষার্থী সমকালকে বলেন, ‘ভার্সিটির ক্লাস শেষ করে বাসায় ফিরতে পারছি না। তীব্র রোদ আর যানজটে খুবই অস্বস্তি হচ্ছে। এত যানজট যে হেঁটেও যেতে পারছি না বাসায়।’

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, সিএনজিচালিত অটোরিকশার চালকেরা বনানী এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত