আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, রাজধানীতে নেতা-কর্মীদের ঢল

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, রাজধানীতে নেতা-কর্মীদের ঢল

কানাডা ও যুক্তরাষ্ট্রে ১৭ দিনের সফর শেষে দেশে ফিরেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় দেড় ঘণ্টা বিলম্বে প্রধানমন্ত্রীকে বহন করা বিমানটি অবতরণ করে।

এ সময় প্রধানমন্ত্রীকে অভ‌্যর্থনা  জানান দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগ ও ১৪ দলের শীর্ষ নেতারা।

রাজধানীতে নেতা-কর্মীদের ঢল
দলের সভানেত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে প্রস্তুত আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা। হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দু’ ধারে নেতা-কর্মীদের ঢল নেমেছে। নেত্রীর নিরাপত্তায় নিজেরাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানবপ্রাচীর গড়ে তুলেছে।

শুক্রবার বিকেল হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভানেত্রীকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত গণসংবর্ধনা দেয় আওয়ামী লীগসহ ১৪ দল। কর্মসূচির নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

দলের সিনিয়র নেতাদের নেতৃত্বে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার দুইপাশে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে স্লোগান দেন কেউ কেউ।

যুক্তরাজ্য, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার সন্ধ্যায় পৌঁছার কথা রয়েছে শেখ হাসিনার। কানাডায় গ্লোবাল ফান্ড এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ছেড়েছিলেন তিনি।

আওয়ামী লীগ থেকে জানানো হয়, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজনৈতিক, সামাজিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফলপ্রসূ বৈঠক, বিশেষ করে জাতিসংঘের ৭১তম অধিবেশনে ভাষণ প্রদান এবং দক্ষ রাষ্ট্র পরিচালনা ও বহুমাত্রিক অবদান স্বরূপ জাতিসংঘ পদক ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে’ ভূষিত হওয়ায় তাকে গণসংবর্ধনা দেওয়া হচ্ছে।

 
এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত