আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মানুষ পরিবর্তন চায় : সিলেটে এরশাদ

মানুষ পরিবর্তন চায় : সিলেটে এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দেশের গণতন্ত্র আজ ধ্বংসের মুখে। দেশের মানুষ শান্তিতে নেই। দেশের মানুষ পরিবর্তন চায়। উন্নয়ন ও গণতন্ত্র ফিরে পেতে চায়।’

শনিবার বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, আগামীতে দেশের মানুষের সমর্থন নিয়ে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে। এ লক্ষ্যেই ওলি-আউলিয়ার দোয়া নিয়ে পূণ্যভূমি সিলেট থেকে শুরু হলো আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা।

এরশাদ বলেন, আমি ক্ষমতা ছাড়ার সময় দেশে মাত্র দুজন মানুষ মারা যায়। আজ এখন ক্ষমতার মসনদ নিয়ে দেশে শত শত মানুষ প্রাণ হারায়, শত শত মায়ের বুক খালি হয়। এসব মায়েদের অশ্রুজলে দেশের গণতন্ত্র ভেসে গেছে। ভেসে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনতে প্রয়োজন জাতীয় পার্টিকে। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বিজয়ী করতে হবে।

এরশাদ আরো বলেন, আমি যখন কারাগারে ছিলাম, তখন সিলেটবাসী আমার পাশে ছিলেন। তাদের অকুণ্ঠ জনসমর্থন আমাকে কারামুক্ত হতে সাহায্য করেছে। তাই শাহজালাল ও শাহপরানের পূণ্যভূমি সিলেট আমার দ্বিতীয় বাড়ি।

সারা দেশে জাতীয় পার্টিকে শক্তিশালী করার কাজ চলছে মন্তব্য করে এরশাদ বলেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করার কাজ চলছে। সিলেটেও জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মাঠে কাজ চলছে। সিলেটের কৃতি সন্তান এমএজি ওসমানীকে আমি আমার বাবার মতোই শ্রদ্ধা করি। তার সম্মানে আমি সিলেটে বিমানবন্দর ও মেডিক্যাল করেছি, ঢাকায় মিলনায়তন করেছি। দেশের সর্বপ্রথম বিজ্ঞান  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছি সিলেটে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে এরশাদ আরো বলেন, দেশে এখন বিচারহীনতা চলছে। সাগর-রুনি হত্যাকা-সহ বিভিন্ন হত্যাকা-ের বিচার হচ্ছে না। এভাবে দেশ চলতে পারে না। এভাবে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়। উন্নয়ন ও সমৃদ্ধি চাইলে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।

‘বিগত নির্বাচন সঠিকভাবে হয়নি’ মন্তব্য করে এরশাদ বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে নির্বাচন পদ্ধতি পরিবর্তন করা হবে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া এমপি, সিলেট জেলা জাপার প্রাক্তন সাধারণ সম্পাদক ইশরাকুল হুসেন শামীম ও মহানগর জাপার সাধারণ সম্পাদক আব্দুল হাই কাইয়ুমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংসদের বিরোধী দলীয় নেত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, প্রাক্তন মন্ত্রী ও দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব ও প্রাক্তন মন্ত্রী রুহুল আমিন হাওলাদার এমপি, পানি সম্পদমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ও প্রাক্তন মন্ত্রী কাজী ফিরোজ রশিদ এমপি, প্রাক্তন মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সালমা ইসলাম এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা উত্তরের সভাপতি ফয়সল চিশতি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, জিয়াউল হক মৃধা এমপি, বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনিম চৌধুরী বাবু এমপি, পীর ফজলুর রহমান মিসবাহ এমপি প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত