আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

শিক্ষকদের উপরও শিক্ষামন্ত্রীর নজরদারির নির্দেশ

শিক্ষকদের উপরও শিক্ষামন্ত্রীর নজরদারির নির্দেশ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গিবাদ থেকে শিক্ষকরাও নিরাপদ নন। জঙ্গিরা তাদেরও ফুসলিয়ে, কানমন্ত্র দিয়ে বিভ্রান্তির পথে নিয়ে যেতে পারে। তাই শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদেরও নজরদারির মধ্যে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার দুপুরে বরিশাল বিএম কলেজ অডিটোরিয়ামে ‘শিক্ষার উন্নত পরিবেশ ও জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, কোনো শিক্ষকের মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন হচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে একটা পরিকল্পনা করতে হবে, কীভাবে শিক্ষার্থীদের জঙ্গি বিষয়ে সচেতন করা যায়। এ কাজে আলেম-ওলামা ও ইমামদের সম্পৃক্ত করতে হবে।

মন্ত্রী আরো বলেন, জঙ্গিবাদ সারা পৃথিবীর শত্রু। তাদের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান মন্ত্রী।

বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।

এর আগে সকালে বিএম কলেজের সামনের সড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদকবিরোধী মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষামন্ত্রী।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত