আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ভবন হেলে কাপ্তাই হ্রদে, নিহত ৪

ভবন হেলে কাপ্তাই হ্রদে, নিহত ৪

রাঙামাটি শহরের সরকারি মহিলা কলেজ সড়কে একটি দ্বিতল ভবন কাপ্তাই হ্রদে হেলে পড়ে চারজন নিহত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাহিদুল ইসলাম (৪০), তার মেয়ে পিংকি (১৩) ও ছেলে হামাদুল (৭) এবং উম্মে হাবিবা (২২) নামের অপর এক নারী।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টায় রাঙামাটি সদরে মহিলা কলেজ সড়কের হ্রদের পাড়ে অবস্থিত নইমউদ্দিন টিটু ঠিকাদারের মালিকানাধীন দ্বিতল ভবনটি হেলে পড়তে শুরু করে। মাত্র ১০ মিনিট সময়ের মধ্যে ভবনটির নিচতলা পুরোটাই হ্রদের পানির নীচে চলে যায়।

এ সময় ভবনের দুটি ফ্লোরে অন্তত চারটি পরিবার আটকা পড়ে। তবে পাশের একটি নারিকেল গাছের কারণে পুরো ভবন তলিয়ে যেতে পারেনি। তখন ভবনের কয়েকজন বাসিন্দা বের হয়ে আসতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় দুটি পরিবারের দুই নারী ও দুই পুরুষ সদস্য এবং এক কিশোরীকে বের করে আনে। এরপর তাদের রাঙামাটি সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

পরে হাসপাতালে আরো একজন মারা যায়। এছাড়া রাত সাড়ে ৯টার দিকে ওই ভবনের ভিতর থেকে শিশু হামাদুলের লাশ উদ্ধার করা হয়।

রুবি আক্তার নামে এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, বিকাল থেকেই ভবনটির সড়কের পাশের মাটি সরছিলো এবং ভবনটি ধীরে ধীরে হেলে পড়তে শুরু করে। এক পর্যায়ে বিকট শব্দে ভবনটি হেলে পড়ে এবং হ্রদের পানিতে তলিয়ে যেতে থাকে।

কাপ্তাই থেকে নৌ বাহিনীর একটি দল রাত আটটার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ পরিচালনা করছে। এর আগে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী উদ্ধার তৎপরতা চালায়।

ঘটনাস্থলে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান উপস্থিত থেকে উদ্ধার প্রক্রিয়া তদারকি করছেন। তবে রাত হওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
 
এদিকে ঘটনার পর ভবনের মালিক নঈমউদ্দিন টিটু পলাতক রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ। তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

রাঙামাটি পৌরসভা সূত্রে জানা গেছে, যে ভবনটি হ্রদে পড়ে গেছে তার কোনো অনুমোদন নেই।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত