আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

খাদিজার ওপর হামলা : সংসদে উদ্বেগ প্রকাশ

খাদিজার ওপর হামলা : সংসদে উদ্বেগ প্রকাশ

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে কুপিয়ে হত্যাচেষ্টা অত্যন্ত মর্মান্তিক ও নিষ্ঠুর অভিহিত করে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির এমপি কাজী ফিরোজ রশীদ ও সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বুধবার রাতে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেন তারা।

খাদিজার ওপর হামলাকে কেয়া চৌধুরী বলেন, ‘শিক্ষামন্ত্রী স্কুল-কলেজে যদি ছাত্রীরা নিরাপত্তা বোধ না করে, তাহলে কীভাবে মেয়েরা লেখাপড়া করবে? এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি।’

এরপর ফিরোজ রশিদ বলেন, গত মঙ্গলবার আমরা জাতিসংঘে নারী-পুরুষের সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য ‘প্লানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেইঞ্জ অ্যাওয়ার্ড’ প্রাপ্তির মাধ্যমে দেশ ও জাতির জন্য বিরল সম্মান অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছি। কিন্তু সেই দেশে প্রতিদিন নারীর ওপর হামলা হচ্ছে, মেয়েদের হত্যা করা হচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

এ ব্যাপারে প্রশাসনকে আরো কঠোর হবার আহ্বান জানান কাজী ফিরোজ। তিনি এসব ব্যক্তিকে ক্রসফায়ারে দেয়ার দাবি জানান।

এসবের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নিঃসন্দেহে এটা নিন্দনীয় ও করুণ ঘটনা। আমাদের বুঝতে হবে এটা আমাদের সামাজিক অবক্ষয়, সামাজিক ব্যাধিসম্পন্ন কিছু ছেলে ও মানুষ রয়েছে।

তিনি বলেন, এই ঘটনার পরপরই আমি সিলেটের ডেপুটি কমিশনার এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। এই সংসদ শুরু হওয়ার আগ মুহূর্তে আবারো কথা বলেছি। বিকেলে মেয়ের চাচা আব্দুল কুদ্দুসের সঙ্গে কথা বলেছি। মেয়েটির চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব বিষয়ে কথা বলেছি, নিয়মিত যোগাযোগ রাখছি। ইতোমধ্যে ওই কালপ্রিটকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কমিশনার আমাকে জানিয়েছেন, তারা দ্রুত চার্জশিট তৈরি করতে পারছেন। কারণ সব প্রমাণ চোখের সামনে রয়েছে। সুতরাং এ ব্যাপারে যা যা সম্ভব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘মেয়ে কিংবা ছেলেদের ক্ষেত্রে এ ধরনের ঘটনা বিভিন্ন সময়ে ঘটে থাকে, এগুলো দুঃখজনক। সভ্যতাকে আমরা যতই এগিয়ে নেই না কেন মানুষের আদিম প্রবৃত্তি পেছনে ফেলে আসতে পারিনি। আমাদের আইন আছে, শাস্তি আছে, বিচার আছে তারপরও এ ধরনের ঘটনা ঘটছে। আস্তে আস্তে আমাদের এ ধরনের ঘটনা থেকে মুক্ত হয়ে আসতে হবে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত